অসতী স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কুমারী কন্যা ভেবে তাকেনিয়ে গিয়েছিলাম নদীর ধারেঅথচ সেই মেয়ের ছিল স্বামী।সান্তিয়াগোর রাত ছিল সেই দিনআর ছিল প্রায় অঙ্গীকারের দায়।নিভে গিয়েছিল পথের বাতিজোনাকিরাও উঠল জ্বলে জ্বলে।রাস্তার শেষ মোড়ের কাছে গিয়েছুঁয়ে দিলাম ঘুমন্ত তার স্তনআমার জন্য বেরিয়ে এল তারাঠিক কচুরিপানা ফুলের মতো।সেই মেয়েটির পেটিকোটের মাড়বেজে উঠল আমার দুটি কানে,যেন বা একপ্রস্ত রেশম কাপড়দশটি ছুরি করল ফালিফালি।যাদের শীর্ষে নেই রুপালি আলোদীর্ঘতর হলো সে গাছগুলো,আর কুকুরের দূর দিগন্তরেখাগর্জাল ওই নদীর উপকূলে।পেরিয়ে গিয়ে কাঁটাগাছের ঝোপবেতগাছ আর নলখাগড়ার ঝাড়,সেই মেয়েটির ঘন কেশরতলেপলিমাটির ওপর গর্ত খুঁড়ি।আমি খুলে ফেলি আমার টাই।সেই মেয়েটি বস্ত্র খোলে তার।খুলি আমার বেল্ট ও রিভলভার।সে খোলে তার চার অন্তর্বাস।সিন্ধুশামুক নয়, গোলাপও নয়ত্বক সে মেয়ের এমনই ঝকঝকে,তেমন স্ফটিক নেই যা চন্দ্রাতপেঝকমকিয়ে ওঠে এমনতর।আধখানি যার আগুন দিয়ে ভরা,তীব্র হিমে বাকি আর আধখানি,চমকলাগা তেমন মাছের মতোআমার থেকে ফসকাল তার ঊরু।কোনো রেকাব এবং লাগাম ছাড়াকমবয়সী মাদি ঘোড়ায় চেপেছুটেছিলাম আমি সে রাত্রিতেসকল পথের শ্রেষ্ঠতমটিতে।পুরুষ আমি, বলব না কক্ষনোআমাকে যা বলেছে সেই মেয়ে।অনুভবের আলোকচ্ছটায় আমিচুপ থেকেছি বুদ্ধিমানের মতো।নদীর থেকে নিয়ে এলাম তাকেবালিতে আর চুমোয় মাখামাখি।শ্বেতদূর্বার ধারালো বর্শারাবিঁধছে তখন হাওয়ার গায়ে গায়ে।জিপসি আমি, ঠিক সে অনুযায়ীকরেছি তার সঙ্গে আচরণ।খড়ের মতো হলুদ রেশমি বড়সেলাই-ঝুড়ি দিয়েছিলাম তাকে।প্রেমে পড়তে চাইনি আমি তারকারণ স্বামী যদিও তার ছিলবলল তবু সে কুমারী মেয়েযখন তাকে নিচ্ছি নদীর ধারে।অনুবাদ: সাজ্জাদ শরিফ