অসম্ভবের সঙ্গে সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসম্ভব দেখেছে আমাকে, আমিও দেখেছি তাকে—

দুচোখে হলুদ আলো নিভে আসছিল কুয়াশার ঘুমে।
ভালো মনে নেই, তবে কার জানি জানাজার ফাঁকে,
কোথায় গিয়েছি যেন, চড়েছি বিরাট কল্পদ্রুমে—
সেখানেই দেখা আর চোখাচোখি হয়েছিল দুয়ে!
খুব কাছ থেকে আরও দেখা যেত তাকে ছুঁয়েটুয়ে;
হয়তো সে কাছে এসেছিল আমাকে সুদূরে নিতে
কিন্তু তখনো শিখিনি স্বীয় স্বভাবের বিপরীতে
হেঁটে যাওয়া, কাকাতুয়া চিনেছি কেবল অল্পস্বল্প,
না শিখেছি কুস্তির বিরুদ্ধে কুসুম কুসুম খেলা।
অসম্ভব যেহেতু সহে না কারও দীর্ঘ অবহেলা
ফিরে গেছে তাই সে নগদে, আমাকে বানিয়ে গল্প।