অস্কার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল, প্রথম নয়; তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ বা ‘অস্কার’ পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর চলচ্চিত্র পুরস্কার। ১৯২৯ সাল থেকে বিশ্বব্যাপী চলচ্চিত্রের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার্সের পাঁচ হাজার ৫০০ জন সদস্য নিজেদের ভোটের মাধ্যমে এই মর্যাদার পুরস্কার বিজয়ীদের মনোনীত করে থাকেন। প্রায় ২৪টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরির জন্য পাঁচজন করে প্রার্থী মনোনীত করেন যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার্সের সদস্যরা। এঁদের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে অস্কার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।‘অস্কার’ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ৩৪ দশমিক ৩ সেন্টিমিটার উচ্চতার একটি সোনার মূর্তি। মূর্তিটির ওজন ৩ দশমিক ৮ কেজি। কথিত আছে, একাডেমি অব মোশন পিকচার্সের গ্রন্থাগারিক মার্গারেট হেরিক এই পুরস্কারের নামকরণ করেন তাঁর মামা ‘অস্কারে’র নামে। মোট ২৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল