অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রখ্যাত চিকিৎসকের চেম্বারে গিয়েআগেভাগে নাম-ঠিকানা লিখে তাঁর সাক্ষাৎপ্রার্থী হলামসেও কি কম ঝক্কি-ঝামেলা! লম্বা লাইন ভিজিটিং আওয়ারের শেষ মুহূর্তে পড়িমরি সদাশয়চিকিৎসকের কাছে গিয়ে সবিনয়ে বললাম, ‘দেখুন তো, আমার শরীরে কী ব্যামো আছে?’তিনি আমার আদ্যোপান্ত বৃত্তান্ত নিলেন; নাড়ি-নক্ষত্র অনুপুঙ্খ পরীক্ষা করে বললেন, ‘আপনি তো দেখছিএক কঠিন ব্যাধিতে ভুগছেন; এখনই আপনার শরীরে অস্ত্রোপচার দরকার।’ তারপর নির্দিষ্ট দিন দেশের নামকরা ছয় শল্যবিদ অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আমার শরীর এফোঁড়-ওফোঁড়করে বললেন, ‘আপনার ব্যাধিটি অনিরামেয় আশু কোনো চিকিৎসা নেই; যত দিন বেঁচে থাকবেন,এ ব্যাধিটি আপনাকে বয়ে বেড়াতে হবে।’আমি জানতে চাইলাম, ‘জনাব, রোগটির নাম জানতে পারি কী?’জ্যেষ্ঠ শল্যবিদ কণ্ঠে খানিকটা গাম্ভীর্য এনে বললেন, ‘ভালোবাসা’।