হাবিবুল বাশার সুমন সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। ব্যাট-বলের সঙ্গে সখ্য ছোট্টবেলা থেকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেছেন ১৯৯৫ সাল থেকে। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সফল অধিনায়ক হিসেবে ২০০৮ সালে। পেয়েছেন টেস্ট ম্যাচে বাংলাদেশ থেকে সর্বাধিক রান করার খ্যাতি। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি আসলেই বাদশাবর্তমানে পড়ছি হুমায়ূন আহমেদের বাদশা নামদার। তিনি লেখক হিসেবে আসলেই বাদশা। তাঁর সহজ আর সাবলীল লেখা অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে ইতিহাসের বই। সুনীলের সেই সময় ও হুমায়ূন আহমেদেরমধ্যাহ্ন ভালো লেগেছে। ভালো লাগে মাসুদ রানার অ্যাডভেঞ্চারধর্মী বই, আবার এডগার রাইজ বারোজের অ্যাডভেঞ্চারও দারুণ উপভোগ করি। ক্রিকেটের মতো যেকোনো অ্যাডভেঞ্চারই আমাকে টানে।আনন্দ-বিনোদনে পপসংগীতযখন যে গান পাই শুনে ফেলি। সমসাময়িক পপসংগীত বেশি শোনা হয়। আমার কাছে পপসংগীতই সেরা। পুরোনো বাংলা সিনেমার গানও শুনি। ভালো লাগে শচীন দেব বর্মণের গানও।অ্যানিমেশনই সেরাসময়ের অভাবে আয়োজন করে হলে গিয়ে সিনেমা দেখা হয় না। তার পরওঅ্যাভাটার দেখেছি। অ্যানিমেশন আমার খুবই ভালো লাগে, তাই হলে গিয়েই সিনেমাটা দেখলাম। আমি বলব, অ্যানিমেশনই সেরা। হিন্দি সিনেমা থ্রি ইডিয়টস ভালো লেগেছে। জীবনের জন্য অনেক বেশি শিক্ষামূলক এই সিনেমা। গাছের প্রদর্শনী গাছ নিয়ে যেকোনো প্রদর্শনী সব সময়ই ভালো লাগে। যেকোনো ধরনের বৃক্ষমেলায় যাই। এছাড়া ভালো লাগার তালিকায় আছে আলোকচিত্রের প্রদর্শনী। সময়-সুযোগ মিললে দৃক গ্যালারিতে হওয়া যেকোনো ধরনের আলোকচিত্রের প্রদর্শনীতে যাই। আলিয়ঁস ফ্রঁসেজে হওয়া মুসা ইব্রাহীমের পাহাড়ে ওঠার আলোকচিত্রের প্রদর্শনী ভালো লেগেছে।শ্রোতা হিসেবে উপভোগআড্ডা নিঃসন্দেহে স্বস্তি দেয়। আড্ডা উপভোগ করি, তবে বক্তা হিসেবে নয়। বরং ভালো শ্রোতা হিসেবেই আড্ডা উপভোগ করি। ছুটির দিনগুলোতে আড্ডা দেই। কখনো বন্ধুদের সঙ্গে, কখনো পারিবারের সঙ্গে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার