আ ল তা ফ হো সে ন
প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীশঙ্করআমাদের ঝাউতলা ফ্রি প্রাইমারি স্কুলের দিন মনে হয় শেষ হতে চলেছে। এবার কালো মাটির ময়নাকে ডোবা ছেড়ে উঠতে হবে কৃষ্ণচূড়ার রাঙা রাস্তায়। স্বাধীনকে বললাম, লক্ষ্মীশঙ্করকে দিন না, ওকে রাখি। একটা ব্ল্যাংক সিডি এনে নিয়ে যাই। যেন আপনিই রাভিশঙ্কর, না না তিনি তো তখন উড়ছেন, প্রতিভাবানেরা যেমনটা। যেন আপনার মাছের দোকান। কিছুতেই। কিন্তু কেউ কাউকে দাবায়া রাখতে পারে না। যেমন ওই ফর্সা দেবিকারানী পারেননি। উনি বললেন, না, আর তো কেউ নেই। কিন্তু যৌনতা আমাকে হাপরের মতো ওঠাচ্ছিল, নামাচ্ছিল। ওরে রে দেহসুখ! ভাবছিলাম, হয় মৃত্যু না হয়। দ্যাখো আমি ফিরে যাব বলে আজিমপুরের পথ বেয়ে রিকশায় ছুটছিলাম না। পরে ইউটিউবেই এলেন লক্ষ্মী। এখনো যাচ্ছেন বাজিয়ে।মনে কোরো নাওরা ট্রেন বন্ধ করে দিলেও আমি দিব্যি সারতে পারি ভ্রমণ। যেমন লোকের অভাবে আমার চা খাওয়া আটকায় না। মাধবী ফুলকে এত দিন পরেও যে বিপ্রদাশ বাবুকে গাইড ভেবে চিনতে যাব, আটকায় না। একটা লোক খুনের জায়গায় ছিল কি ছিল না তাই নিয়ে লেগে যাচ্ছিল তৃতীয় বা সবশেষের পৃথিবীযুদ্ধটি। এমনটা রোজই হয়। নক্ষত্রদের চ্যানেলগুলো লুকিয়ে নতুন নতুন গল্প ফাঁদতে চায়।মনে কোরো না তোমার সঙ্গে আর আমার গল্প হচ্ছে না।রোজই হচ্ছে।মনে কোরো না আমি ভাবছি রোজই তোমার কথা।আমার কথা যে ভাবছ তুমি তাও ভাবছি না।ব্যালকনিতেই যাওয়া হয় না।তাহলেও শূন্য আকাশটা আছেই একদিকে বেশি কাত্ হয়ে।একদিন হয়তো ভেঙে পড়বে। না পড়লেই বা কার কী বলার।হরিণজন্মএকদিন, শ্বেতার সঙ্গে দেখা। বললেন,খুব নাকি ঘুড়ি ওড়াচ্ছেন? এক টুকরো মরূদ্যান তৈরি করে নিয়ে?দৌড়ে চলেছেন মাইলের পর মাইলআমি শুধরে দিচ্ছিলাম, কি... কি... কিলোমিটার?না না মাইল...আর অনুবাদ করছেন নিজের কথা নিজেশাদা খাতায়ল্যাপটপের পাতায়?না না, রুল টানা চার আনার খাতায়মনে পড়ল, ও হরিণজন্ম হরিণজন্ম হরিণজন্ম আমার