আংটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন, নির্দিষ্ট এই ডালিমের সর্বোচ্চ সাফল্য তোমার হাতের ছুরিতে ফালি ফালি হয়ে প্লেটে ছড়িয়ে যাওয়া। তার দানাগুলিও পাখির ডানার ভঙ্গিতেই ধারণাতীত ক্ষিপ্র গতিময়তায় ছড়িয়ে পড়ে, যখন দেখে তোমার ওষ্ঠ ঈষৎ খোলা। আর অব্যবহৃত খোসা—উচ্ছিষ্ট হওয়াই যার নিয়তি—নষ্ট হয়ে যাওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত তার স্মৃতিতে থাকে তোমার বিনিদ্র দশটি আঙুল, আর অনামিকায় বিবাহকালীন আকিক পাথর বসানো আংটি