আই হসপিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার চোখে কী হয়েছে ডাক্তার, কেন আজকালমানুষের মুখ দেখে বুঝি নাকে পথিক, কে পথের ঠিকাদারকে নাবিক, কে জলের ঢেউ গুনে পয়সা তোলেকার গোয়ালে কে দেয় ধুয়া, কার সাজানো বাগানেকে তোলে অনিন্দ্য হর্ম্য, কোন্ নেপোয় মেরে যায় কোন্ কালাচাঁদের দইসন্ধ্যা হলে মশাদের পুচ্ছদেশ জোনাক পোকার মতো জ্বলেদেখি বুড়ি চাঁদ বুড়িগঙ্গার ঘোলা জলে হাত ধোয়জীবনানন্দ ট্রামের রাস্তা ছেড়ে নক্ষত্রের আলোয়ান গায়েহেঁটে পার হচ্ছেন ফার্মগেট, ঠাঁটারীবাজার থেকে সোয়ারীঘাটতাঁর পায়ে-পায়ে হাঁটে তৃষ্ণার কুকুরতাঁর নাক নেই মুখ নেইচোখ দুটো খেয়ে গেছে কাক।আমার কী হয়েছে ডাক্তার, আজকাল মানুষের মুখেসুখ নাকি দুঃখ খেলা করে, কিছুতে বুঝি না,নগরীর ফুটপাতে বাজার বসেছে, পুতুলের মতো রঙিনজামা কিনছে ছাতা-হাতে অফিসফেরত মা,চপ্পলের দরদামে ব্যস্ত কোনো বৃদ্ধ,একটি কিশোর চেয়ে দেখছেফুটন্ত কড়াইতে জিলাপির প্যাঁচগুলো ফুলছে, ফুলছেমাছবাজারে থলি হাতে ঘুরছে রসিক,চালের আড়তে মূল্যতালিকা পড়ে আকাশের দিকেদু’হাত তুলে কী যেন খোঁজে এক আধাপাকা বুড়ো—এরা কি সবাই সুখী? সুখ কারে কয়?আবছা হয়ে আসে সব, মনে হয় ঘুরছে সবাইএক গোলকধাঁধার মধ্যে, ক্রমাগত, ক্রমাগত,ওদের মধ্যে কে ক্লান্ত পথিক, কে পথের ঠিকাদার,কে নাবিক, কে ঢেউ গুনে পয়সা তোলেকার গোয়ালে কে দেয় ধুয়া, কার সাজানো বাগানেকে তোলে অনিন্দ্য হর্ম্য, কোন্ হতচ্ছাড়া নেপোয়মেরে যায় কোন্ কালাচাঁদের দই।