আইডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিয়ার মস্তানি চলছে জগতে।
কিছুক্ষণ সেই মস্তানি দেখি। পরক্ষণে ভাবি,
সাপেদের বাক্সের মধ্যে ভরানোই আমার মূল কাজ।
আমার গাধা আরেকটু বেশি গাধামি করার আশায়
আইডিয়ার পাহাড়ে উঠছে। এই যে এত রকম পাহাড়,
এরা কি মৃতদের কোনো হরিৎ পরামর্শ দিচ্ছে?
যেমন সমুদ্র পরামর্শ দিচ্ছে সমস্ত কাঁকড়াদের।
কাঁকড়াদের চলন দেখে, আর কি নতুন আইডিয়া পাবে
বালিতে শুয়ে থাকা শব্দহিংস্র কবিরা?