আইসক্রিম পারলারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রবেরি এত ভালো লাগে, এত চোখমুখ আঁকা পাখিচকলেট লাগে না ভালো, প্ররোচনা দূরে ঠেলে রাখি।ম্যাংগো টেবিলে টেবিলে প্রলোভন আঁকা জরিভ্যানিলা যেন ঘাগরা-ওড়ানো ঘূর্ণমান পরি!অনেকে মিশ্রিত ফ্লেভারে খুঁজে পায় মোহনীয় টান,শাস্ত্রেও রয়েছে একাধিক ফ্লেভারের বিধান।স্ট্রবেরির প্রতি প্রারম্ভিক মুগ্ধতা কেটে যায় ধীরেপ্রত্যেক ফ্লেভারের রূপরসগন্ধ ফুটে ওঠে নীড়ে।বহুকাল ধরে আইসক্রিম পারলারে গিয়ে দেখি নিখাদম্যাংগো, ভ্যানিলা, চকলেট সব—ওই স্ট্রবেরি স্বাদ!বুঝেছি স্বাদের পার্থক্যটুকু টাগরায় আঁকা চাঁদবস্তুত সকলে নমিত তারা শোভিত বাঁকা ফাঁদ!নিয়ে গেছে ঠান্ডা শীতল অপরূপ মৃত্যুর ঘরেবিঁধে পেলব, কোমল আর মখমল-ঘেরা শরে।