আজও আমি ভেবে পাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও আমি ভেবে পাইনিমানুষ বর্ষার বড় নদী পার হতে ভয় পায় নৌকায়তার মানে অশেষ পানিকে ভয় পায়আবার পানির উত্তাল রূপ ভালোবাসে প্রাণের সৈকতেমহাপানির বিশাল শব্দ ভালোবাসে প্রাণের সৈকতেপিঠ বাঁকা হয়ে উঠে যাওয়া নারকেলগাছের মাথায়লেগে থাকা অনন্তের নোনা দীর্ঘশ্বাস ফিরে ফিরে আসেছন্নছাড়া ভ্রমণের শুকনো স্মৃতিতে!কেন প্রতিটি মানুষের মধ্যে একজন পাগল থাকেসে রংধনুর আলো চায় বৃষ্টিমুখর অন্ধকারেসে মাঝরাতে উঠে সিগারেট খায় খোলা জানালায়!আজও আমি ভেবে পাইনিকেন সমুদ্র আর আধা ন্যাংটো ছেলেদের উল্লাসের মাঝখানেলাল কুকুর হতভম্ব, লাল কুকুর উদ্ভ্রান্তখালি দৌড়ের ওপর থাকেঘোলা ঘোলা জ্যোৎস্নায় হাতছানি দিয়ে ডাকে মৃত্যুগন্ধী ঝাউগাছ।একসময় বেলাভূমি নির্জন, জেলি মাছ নিথরজীবনের অনিশ্চিত এ ভ্রমণ রূপের চোরাবালিআর এইসব অনুভব মৌসুমি পাগলের হাসি দিয়ে মাখা।