আজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির ক্র্যাচ!মুরগিকে বসতে দেওয়া যাবে না। আর সে উদ্দেশ্যেই এই অদ্ভুত ডিভাইসটি পেটেন্ট করানো হয় ১৯১২ সালে। সূত্র: পপুলার মেকানিকস ফেব্রুয়ারি সংখ্যা, ১৯১২দুর্ঘটনায় গাড়ির তলায় যাবে না!গবেষণায় দেখা গেছে, গাড়ির ধাক্কায় যেসব দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটে, তার বেশির ভাগ মারাত্মক হয় গাড়ি কাউকে ধাক্কা দেওয়ার পর। গাড়ির সামনে পড়ে গিয়ে ধাক্কা খেয়ে বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি গাড়ি সময়মতো থামতে না পারায় চাকার নিচে চাপা পড়ে যান। এ অবস্থা প্রতিহত করার জন্য ১৯১৮ সালে এক ব্যক্তি ব্যতিক্রম এক গাড়ির সম্মুখ ভাগের নকশার পরিকল্পনা করেন। এতে গাড়ির সামনের বাম্পারের কাছে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখা হবে, থাকবে নরম তুলতুলে স্পঞ্জের কুশন। মাডগার্ডের ওপরে রেডিওটারের সামনে এই ব্যবস্থা থাকবে। যাতে গাড়ি কাউকে ধাক্কা দিলে কিংবা সামনে পড়ে গেলে চাকার তলায় চসে না গিয়ে সামনের গদিওয়ালা জায়গায় অনায়াসেই জায়গা হয়ে যাবে আক্রান্ত ব্যক্তির। তাতে খুব অল্প আঘাতেই প্রাণে বেঁচে যাবেন দুর্ঘটনাকবলিত ব্যক্তি।