আট বিয়ে সাত স্বামী
১৯৫০ সালের আগেই খ্যাতি ও সৌন্দর্য লিজকে সেরা কয়েকটি ম্যাগাজিনের প্রচ্ছদকন্যায় পরিণত করে। তাঁর প্রতি আকৃষ্ট হওয়ারই কথা। বয়স তখন কেবল ১৮ বছর।নিকি হিলটনপৃথিবীজুড়ে হিলটন হোটেলের যে বিশাল সাম্রাজ্য, তারই উত্তরাধিকারী কনরাড হিলটন লিজকে বিয়ে করলেন। নিকি হিলটন নামে পরিচিত কনরাড একালের সেলিব্রিটি প্যারিস হিলটনের বাবার চাচা। প্লেবয়, জুয়াড়ু ও মদ্যপ নিকি হিলটন গ্ল্যামার-জগৎ থেকে স্ত্রী বেছে নিলেও স্ত্রীকে ওই জগৎ থেকে সরিয়ে নিতে চেয়েছেন। শুরুতে কদিন ভালো কাটলেও লিজ স্বামীর অব্যাহত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে থাকেন। মে ১৯৫০ থেকে ফেব্রুয়ারি ১৯৫১—এই ছিল তাঁদের দাম্পত্যকাল। মাইকেল উইল্ডিংমাইকেল উইল্ডিং ব্রিটিশ অভিনেতা, বয়স এলিজাবেথ টেলরের ঠিক দুই গুণ। দুজনেরই দ্বিতীয় বিয়ে। এই অভিনেতা তাঁকে কিছুটা ভালোবাসা এবং কিছুটা সাংসারিক স্থিতি দিতে পেরেছেন। মাইকেলের সঙ্গে সংসারজীবনে এলিজাবেথ দুই পুত্রসন্তানের—মাইকেল জুনিয়র ও ক্রিস্টোফার—জননী হন। মাইকেল টডধনাঢ্য প্রযোজক মাইকেল টডের সঙ্গে সম্পর্কটা খুবই আবেগময় ছিল। ১৯৫৮ সালের ২২ মার্চ ব্যক্তিগত প্লেন ক্রাশে মাইকেল টডের মৃত্যু হয়। সে প্লেনে এলিজাবেথ টেলরেরও থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে মাইকেল তাঁকে নিতে রাজি হননি। এ সময় তিনি বলেছেন, দাম্পত্য জীবনে সবচেয়ে সুখী ছিলেন তাঁর সঙ্গেই। এডি ফিশার১৯৫০-এর দশকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সংগীতশিল্পীদের একজন এডি ফিশার। মাইকেল টডের সবচেয়ে প্রিয় বন্ধু। নিহত বন্ধুর শেষকৃত্যানুষ্ঠানে বন্ধুর সদ্যবিধবা পত্নীকে প্রবোধ দিতে দিতে কদিনের মধ্যে দুজনই প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। স্বামীর সমাধির ফুল না শুকাতেই প্রেমে মেতে ওঠায় নিন্দিত হন এলিজাবেথ টেলর। বিয়ের পর এডি ফিশার ঘোষণা করেন, তাঁদের ৪০ বছর ধরে হানিমুন চলবে। অবশ্য বিয়েটা টিকেছিল পাঁচ বছর—মে ১৯৫৯ থেকে মার্চ ১৯৬৪।রিচার্ড বার্টনকল্পলোকের রোমান্টিক জুটি রিচার্ড বার্টন ও এলিজাবেথ টেলর। হলিউডের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত জোড়; তাঁদের সম্পর্ক মিথ হয়ে আছে।দুজনের প্রথম দেখা ১৯৬০ সালে রোমে ক্লিওপেট্রা ছবির সেটে। দুজনই তখন বিবাহিত।ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এলিজাবেথ বলেছেন, রোমে প্রথম দেখার পর থেকেই আমরা পরস্পরকে উন্মত্তের মতো ভালোবাসি।রিচার্ড বার্টন তাঁর জন্য এক মিলিয়ন ডলার দিয়ে নাশপাতিসদৃশ হীরক কেনে, এই হীরকের নাম হলো টেলর-বার্টন হীরা। রিচার্ড বললেন, ‘তুমি যদি আমাকে ছেড়ে যাও, মৃত্যু ছাড়া আমার সামনে কোনো পথ খোলা নেই। এলিজাবেথ বললেন, ‘আমার আর রিচার্ডের মধ্যে যদি তালাক হয়ে যায়, কসম, আমি আর কখনো বিয়ে করব না।’মার্চ ১৯৬৪ থেকে জুন ১৯৭৪—এক দশকেরও বেশি সময় দুজনের এই আলোচিত বিয়েটি টিকেছিল। বার্টন-টেলর দম্পতির একটি কন্যাসন্তান—মারিয়া বার্টন।পুনরায় রিচার্ড বার্টন রিচার্ডের সঙ্গে বিবাহিত জীবন অক্ষুণ্ন রেখেই এলিজাবেথ ওয়াশিংটনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আর্দেশির জাহেদির প্রেমে পড়ে যান। রাষ্ট্রদূত একবার তাঁকে তেহরানে নিয়ে আসেন। ইরানের বাদশাহ রেজা শাহ পাহলভি রাষ্ট্রদূতকে এই হলিউড সেলিব্রেটির কাছ থেকে সরিয়ে আনতে সমর্থ হন। এলিজাবেথ ফিরে যান রিচার্ডের কাছে। এদিকে দুজনই মারাত্মক অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। নিজেদের মধ্যে সহিংস ঝগড়াও শুরু হয়ে যায়। ১৯৭৪-এ তাঁদের তালাকনামা সম্পাদিত হয়। ১৬ মাস পর তালাক হয়ে যাওয়া এই বিখ্যাত জোড় আবার পরস্পরের সান্নিধ্যে আসেন এবং আফ্রিকায় আনুষ্ঠানিকভাবে পুনরায় বিয়ে করেন। এই ঝোড়ো ভালোবাসায় আবার ভাটা পড়ে। এক বছরের মধ্যে দুজনের সম্পর্কের এতটাই অবনতি ঘটে যে তালাক ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। এভাবেই পঞ্চম ও ষষ্ঠ স্বামী রিচার্ড বার্টনের সঙ্গে এলিজাবেথ টেলরের দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটে। দ্বিতীয় দফা দাম্পত্যকাল অক্টোবর ১৯৭৫ থেকে আগস্ট ১৯৭৬।জন ওয়ার্নার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক জন ওয়ার্নার রিপাবলিকান রাজনীতিবিদ; ভার্জিনিয়া থেকে পাঁচবার সিনেটর নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট নিক্সনের ‘সেক্রেটারি অব দ্য নেভি’র দায়িত্ব পালনকালে ওয়াশিংটনের কূটনৈতিক মহলে এলিজাবেথ টেলরের সঙ্গে দেখা হয়। এই দেখা ক্রমেই নিবিড় হয়ে আসে। ১৯৮২ সালে তাঁদের মধ্যে তালাক হয়ে যায়। তবে তাঁদের দাম্পত্যের মেয়াদকাল কম নয়, ডিসেম্বর ১৯৭৬ থেকে নভেম্বর ১৯৮২।ল্যারি ফর্টেনস্কি বেটি ফোর্ড ক্লিনিকে চিকিৎসার সময় তাঁর চেয়ে কুড়ি বছরের ছোট পেশায় নির্মাণ শ্রমিক ল্যারি ফর্টেনস্কির সঙ্গে সখ্য গড়ে ওঠে। তারপর ভালোবাসা ও বিয়ে। এলিজাবেথ টেলর বললেন, ‘এটাই শেষ।’ তাঁদের মধ্যে অনেক বিষয়ে মিল থাকলেও অমিলও কম ছিল না। পরে এই বিয়েটাকে তিনি বললেন ‘দুর্ভাগ্যজনক’ এবং তালাকের মামলা করলেন। তাঁদের দাম্পত্য সময়কাল অক্টোবর ১৯৯১ থেকে অক্টোবর ১৯৯৬।