আড্ডা ছাড়া কি বাঁচা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে আজাদ খান চিকিৎসা পেশায় আছেন ৪৫ বছর ধরে। বাংলাদেশে গ্যাসট্রোইন্টোলজি এবং লিভার চিকিৎসার শুরু তাঁর হাত ধরে। বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শন ছাড়া জীবন চলে নাচিকিৎসার খাতিরে বই তো পড়তেই হয়। ঘুমোতে যাওয়ার আগেও বই হয় সঙ্গী। তবে দর্শন আর ইতিহাসের বই অনেক ভালো লাগে। প্রিয় বই মানে ইতিহাসের বই। ইতিহাসের ওপরে আমরা আজকে দাঁড়িয়ে আছি। বিবর্তনের সাক্ষী হলো ইতিহাস। তবে দর্শন ছাড়া জীবন চলে না। দীর্ঘ কলেবরের উপন্যাস আর পড়া হয়ে ওঠে না। তবে মজার ছোটগল্প বারবার পড়ি। আগ্রহ আছে তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরে। বর্তমানে পড়ছি লি কং চিয়ান-এর সিঙ্গাপুরস হিসট্রি। বইটিতে সিঙ্গাপুরের আজকের অবস্থার যে বর্ণনা আছে, তা আমাকে মুগ্ধ করেছে।প্লেনে বসে ছবি দেখিআলাদা করে ছবি দেখার সময় হয় না। ছবি মূলত দেখি প্লেনে বসে। ছবির ক্ষেত্রে ঐতিহাসিক ছবি বেশি ভালো লাগে। সর্বশেষ দেখেছি বিদেশি ছবি ওয়ান ফ্লু ওভার দ্য কুকুজ নেস্ট। এই ছবিতে একজন সুস্থ ও অসুস্থ মানুষের মধ্যে প্রভেদ দেখানো হয়েছে। দেশি ছবি মনের মানুষ দেখার ইচ্ছা আছে। লালনের প্রতি ঝোঁক থেকেই মনের মানুষ দেখব বলে ভেবেছি।সুরেলা গান ভালো লাগেগান খুব বেশি শোনা হয় না। তবে সুরেলা গান মাত্রই ভালো লাগে। রবীন্দ্রনাথ ও নজরুলের গানের কথা আর সুর আমাকে ভীষণ আলোড়িত করে।সব ধরনের প্রদর্শনী দেখি সব ধরনের প্রদর্শনী দেখি। তবে ভালো লাগে চিকিৎসা-সরঞ্জামের প্রদর্শনী দেখতে। সাংহাইয়ে দেখা ‘ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল এক্সপো-২০১০’ খুব ভালো লেগেছে।আড্ডা দিতে মন চায় শত কাজের মধ্যেও সময় করে আড্ডা ঠিকই দেওয়া হয়। বাঙালি আবার আড্ডা ছাড়া বাঁচে নাকি! পুরোনো বন্ধুরা সময় পেলেই একসঙ্গে আড্ডা দিই। এ ছাড়া পেশাগত কারণে সমপেশার মানুষের সঙ্গেও আড্ডা হয়।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার