আড্ডা রক্তে মিশে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিদ উদ্দিন আহম্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস। চিকিৎসা পেশায় আছেন ৫০ বছরের বেশি সময় ধরে। জীবন্ত কিংবদন্তি এই নিউরোসার্জারি দেশে এবং দেশের বাইরে পেয়েছেন বহু খ্যাতি।ইতিহাস যেন টানেবই পড়ার প্রতি আগ্রহটা বরাবরের। নিজের চিকিৎসা পেশার বই তো পড়তেই হয়। তবে সবকিছুর পরেও ইতিহাসের বইয়ের মধ্যে আলাদা কিছু খুঁজে পাই। ইতিহাসকে বাদ দিয়ে তো চলতে পারি না। ইতিহাস যেন আমাকে টানে। তবে ইতিহাসের বাইরে সমকালীন সংকট বা সমস্যার বইগুলো পড়ি। হোক দেশি বা আন্তর্জাতিক যেকোনো বিষয়। বর্তমানে পড়ছি অ্যাডওয়ার্ড সাইদের ‘ওরিয়েন্টালিজম’—এই বইটা পড়ছি আর মুগ্ধ হচ্ছি। একজন লেখক অন্য ধর্মের হয়েও কত সুস্পষ্টভাবে ইসলামের ব্যাখ্যা দিয়েছেন। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম বলে আখ্যা দিয়েছেন। এই উপমহাদেশকে পশ্চিমা বিশ্ব বলেছে অসভ্য। বরং বইটি পড়লে বোঝা যায়, আমরা কতটা সভ্য আর সংস্কৃতিবান তারই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে এ বইয়ে। পড়ছি নোয়াম চমস্কির দ্য ফেইথফুল ট্রায়াঙ্গল। নজরুলের গানের সুরের মূর্ছনা রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি—দুই ধরনের গানই শুনি। তবে নজরুলের গানের বহুমাত্রিকতা আমাকে মুগ্ধ করে। একজন মানুষ কত ধরনের গান যে লিখতে পারে! নজরুলের গানের কথা আর সুরের মূর্ছনার কোনো তুলনা খুঁজে পাওয়া ভার।খেলার পাগলকাজের বাইরে আমার আরেক আনন্দের জায়গা খেলা। ছেলেবেলার খেলার অভ্যাস এখনো ধরে রেখেছি, এখনো নিয়মিত লন টেনিস খেলি। কিছুদিন আগে শেষ করলাম ঢাকা ইন্টার ক্লাব টেনিস টুর্নামেন্ট।সময়কে ক্যামেরার ফ্রেমে ধরে রাখিছবি তোলা আমার প্রিয় শখের একটি। আমার ভেতরের বোহেমিয়ান মানুষটি সুযোগ পেলেই বেরিয়ে পড়তে চায়। আর তখন সঙ্গী হয় ক্যামেরা। কাঠখোট্টা চিকিৎসা পেশার বাইরে এখনো যেখানে যাই, ছবি তুলি। বহু ঐতিহাসিক নিদর্শনের ছবি ক্যামেরায় বন্দী করেছি। এটা আমার কাছে সময়কে ক্যামেরার ফ্রেমে ধরে রাখার একটা উপায়। তাই সে চেষ্টাই করি সব সময়।আড্ডা যেন রক্তে মিশে আছে সময় মেলা ভার। তার পরও আড্ডা না দিলে কী চলে? আড্ডা তো রক্তে মিশে আছে। একসময় নিজেদের বাড়িটা ছিল আড্ডাখানা। এখনো ছুটির দিনগুলোতে বাড়িতে আড্ডার আসর বসে।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার