আড্ডায় রাজা উজির মারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষকতায় আছেন ১৯৭৪ সাল থেকে। লেখালেখির শুরু তারও আগে। লিখেছেন অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প। অনুবাদেও তিনি সিদ্ধহস্ত। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।আধুনিকতার নতুন ব্যাখ্যাপড়াতে গেলে পড়তেই হয়। কিন্তু সেই পড়াতেই ভিন্নতা আনতে, একঘেয়েমি থেকে মুক্ত রাখতে একসঙ্গে কয়েকটা বই পড়ি। বর্তমানে পড়ছি হোর্হে লুই বোর্হেসের দ্য আলেফ অ্যান্ড আদার স্টোরি, স্প্যানিশ ছোটগল্পের বই। এই ছোটগল্পগুলো জুড়ে আছে লাতিন আমেরিকার জাদুবাস্তবতা। এ ছাড়া তাঁর গল্পের কথনভঙ্গি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এক ধরনের কুশলী ধাঁচের গল্প, যা পড়তে পড়তে নানা ভাবনার উদ্রেক করে। এদিকে সদ্যই শেষ করলাম আশীষ নন্দীর রোমান্স ইন দ্য ন্যাশন। তিনি এই বইয়ে আধুনিকতার নতুন এক ব্যাখ্যা দিয়েছেন। যে আধুনিকতা ইউরোপ বলয় থেকে বেরিয়ে এসে এই উপমহাদেশের ঐতিহ্যের আদলে তৈরি হয়েছে।এসরাজের বাজনাবিভিন্ন রাগে বাজানো এসরাজের ধ্বনি ভালো লাগে। তন্ময় হয়ে শুনি। অনলাইন রেডিওর বদৌলতে ক্ল্যাসিক ’বেরখ’ শোনা হয় প্রায়ই। অপেক্ষাকৃত হালকা মেজাজের বেরখ বেশি ভালো লাগে। বেরখশিল্পীদের তালিকায় প্রথমেই রয়েছেন হাইডেন, মোজার্ট আর ম্যালন। তবে বাংলা গানের জগতে রবীন্দ্র আর নজরুল সংগীতের সঙ্গে ডি এল রায়, পঞ্চকবি এবং অতুল প্রসাদের গান ভালো লাগে। ভালো লাগে ফরিদা পারভীনের কণ্ঠে লালনগীতিও।নবীন আর প্রবীণতরুণদের নতুন বিষয়ের প্রদর্শনী ভালো লাগে; যেমন চারুকলার জয়নুল গ্যালারিতে সদ্য শেষ হওয়া সিরামিকের প্রদর্শনী ভালো লেগেছে। বেঙ্গল গ্যালারিতে হওয়া সফিউদ্দিন আহমদের প্রদর্শনী দেখেছি। আর বেঙ্গল গ্যালারিতে এক বছর ধরে প্রদর্শিত হলো ১০০ জন শিল্পীর ৪০০টি চিত্রকর্ম, নাম ‘সৃজনে ও শেকড়ে’। যেখানে নতুন আর পুরোনো শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হলো। সৃজনে ও শেকড়ে নবীন আর প্রবীণের মধ্যে মেলবন্ধন তৈরির অপূর্ব এক সুযোগ করে দিয়েছে।আড্ডা জীবনের প্রাণআড্ডা দিতে প্রচণ্ড ভালোবাসি, জীবনের প্রাণ হলো আড্ডা। আড্ডায় রাজা উজির মারি। সহকর্মীদের সঙ্গে যেমন আড্ডা হয়, তেমনি হয় সহকর্মী নয় তাদের সঙ্গেও। তবে বন্ধুদের সঙ্গেই আড্ডা হয় বেশি। ছেলেবেলার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এখনো প্রতি মাসে যেকোনো অজুহাতে সিলেটে চলে যাই।