আতাফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ঢুকতেই দেখি এক আতাফল
আমার টেবিলে
গায়ে তার নানা রং বিন্দু ও বিস্তার

আতাফল জেনেছি দেখেছি
তার চেয়ে শুনেছি অধিক
আতাফল নিয়ে

এত রং এক আতাফলে
খেয়াল করিনি

রাতের আবদ্ধ আলো ছুটে গেল
টেবিলের দিকে
ছুটে গেল লুব্ধ চোখ
লোভ
জমা হলো নখে
তার নিচে
আঙুলের পরম চূড়ায়

তিনটে আঙুল তাকে ছুঁয়ে গেল
পাকা