নিষ্প্রয়োজনে আমি ছোট নাম লেখাতে গেছি কবির খাতায়নিজ প্রয়োজনে আমি নক্ষত্রের দেনা নিয়েছি মাথায়বিষ-প্রয়োজনে আমি সাপ ও বেদেনি চেয়েছি দুটোইদুহাতে দুধের ছানা, বেপরোয়া মুঠোয় মুঠোয়সম্পূর্ণ ফুটেও নারী ক্ল্যাসিক্যালি অস্ফুুটসুতরাং, আজ আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো—আমি কি কবি ছিলাম? সাপুড়ে ছিলাম? নাকি ছিলাম যা, তাই?শিস্-প্রয়োজনে আমি হাওয়া-ধাক্কা দিচ্ছি বসন্ত-জঙ্গলে গাছদেবতার শুকনো পাতায়কে আমি? বিখ্যাত কেউ? কী ছিলাম? গুরু কেউ? লঘু ঢেউ? ঝরনার বাথরুমে শাওয়ার ছিলাম? সুহাসিনীর ড্রেসিং টেবিলে আয়না ছিলাম?গুপ্তকথা হচ্ছে, আদতে সেই রাক্ষসদের ছেলে, মানুষের ছদ্মবেশে থাকিযোগ্যতা, নিজের মুখে জোছনারাত অনুবাদ করতে পারি, এর বাইরে আমি যা ছিলাম, তাই ছিলাম যা, তাই।