আপনি কি জানেন
বিশ্বে প্রথম ধাতব মুদ্রার প্রচলন হয় বর্তমান মধ্যপ্রাচ্যের এক প্রাচীন রাজ্য লিডিয়ায়। খ্রিষ্টপূর্ব ৬৮৭-৬৫২ শতকে এই মুদ্রার প্রচলন ঘটে। সে সময় মুদ্রাগুলো তৈরি হতো সোনা ও রুপা দিয়ে ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’। রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০ সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম। ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০ সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়। ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহূত হতো। চেকের মাধ্যমে টাকার লেনদেন প্রথম শুরু হয় ১৬৫৯ সালের ২২ এপ্রিল, লন্ডনে। ‘ক্লেটন অ্যান্ড মরিস’ নামের ব্যাংকের ইস্যুকৃত এই চেকটি ছিল মাত্র ১০ পাউন্ডের, যার প্রাপক ছিল জনৈক নিকোলাস ভ্যানোকার। ‘ক্রেডিট কার্ড’ মুদ্রাজগতের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী উদ্ভাবন। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে ফ্র্যাংক এক্স ম্যাকনামারা এটি আবিষ্কার করেন। বিশ্বের প্রথম ক্রেডিট কার্ড বাজারজাত করে ‘ডিনার ক্লাব’ নামের একটি কোম্পানি। ১৯৮৪ সালে ‘ভিসা কার্ড’ নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করার জন্য হলোগ্রাম সংযুক্ত করে। এর আগে ১৯৭৫ সালে ফ্রান্সে মাইক্রো চিপস দিয়ে তৈরি ‘স্মার্ট কার্ড’ প্রচলিত হয়। টাকা-পয়সা লেনদেনকে আরও অনেক সহজ করেছে অটোমেটেড টেলর মেশিন (এটিএম) বা ক্যাশ পয়েন্ট। ১৯৬৭ সালের ২৭ জুন লন্ডনের বার্কলেইস ব্যাংক প্রথম এই টেলর যন্ত্র বা এটিএম স্থাপন করে। বর্তমানে এটি টাকা-পয়সা লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিত।ভাষান্তর: তানজিলা ইউসুফজাইসূত্র:ওয়ার্ল্ড অব ফ্যাক্টস