আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯৮১ সালের ৬ জুন। ভারতের বাগমতি নদীর ওপর একটি রেল সেতুতে ঘটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত সেই লোকাল ট্রেনটিতে সব মিলিয়ে যাত্রী ছিল প্রায় হাজার খানেক। বেশির ভাগ যাত্রীই দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন। মোটামুটি গতিতে থাকা সেই ট্রেনটির চালক হঠাৎ করেই সেতুর ওপর একটি গরু দেখে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন। এতেই ঘটে যায় বিপত্তি। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৮০০ হতভাগ্য যাত্রী। ব্রিটেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ১৯১৫ সালের ২২ মে। সেনাসদস্যদের বহনকারী একটি ট্রেনের স্কটল্যান্ডের কুইন্সটিনশিলের কাছে গ্রেটনা গ্রিন নামের একটি জায়গায় আরও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুটি ট্রেনেই আগুন ধরে যায়। ফলে প্রাণ হারান ২৩৬ জন যাত্রী। লন্ডন শহরে গণপরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে টিউব বা পাতাল রেল। প্রতিদিন প্রায় লাখ খানেক যাত্রী এ পাতাল রেলে ভ্রমণ করেন। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তুঙ্গে, ঠিক সে সময় লন্ডন পাতাল রেলে ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। বিমান হামলার সাইরেন বেজে উঠলে আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি করে আন্ডারগ্রাউন্ড রেলস্টেশনে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১৭৩ জন যাত্রী। আজারবাইজানের রাজধানী বাকুর পাতাল রেলে ১৯৯৫ সালের ২৮ অক্টোবর একটি দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার সময় হাজার হাজার যাত্রী যখন কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন, ঠিক তখন মাটির নিচেই একটি ট্রেনে আগুন ধরে যায়। সেই আগুনে মারা যান তিন শতাধিক যাত্রী।ভাষান্তর: তানজিলা ইউসুফজাই ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে