আপনি কি জানেন
পৃথিবীতে কয়টি মহাদেশ, ছয়টি নাকি সাতটি?সবারই জানা, পৃথিবীতে সাতটি মহাদেশ বর্তমান। সেগুলো হলো—উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। তবে মজার বিষয় হলো, পৃথিবীর বুকে স্বতন্ত্র ভূখণ্ড আছে ছয়টি! যেখানে থাকার কথা ছিল সাত মহাদেশের সাতটি ভূখণ্ড। ছয়টি হওয়ার কারণ, ইউরোপ এবং এশিয়া মহাদেশ দুটির অবস্থান একই টেকটোনিক প্লেটে। যার নাম ইউরেশিয়া।টেকটোনিক প্লেট কী?পৃথিবীর কঠিন উপরিভাগ চলমান কোনো খোলস নয়। তবে কালের বিবর্তনে এই উপরিভাগ বহু খণ্ডে বিভক্ত হয়েছে। বিজ্ঞানীরা এই খণ্ডগুলোর নাম দিয়েছেন টেকটোনিক প্লেট। দুনিয়ায় যে এমন কতগুলো প্লেট আছে, তা কেউ-ই হলফ করে বলতে পারেন না। ধারণা করা হয়, সেটা হবে ২০ থেকে ৪০টির মতো। সাতটি মহাদেশ এই প্লেটগুলোর ওপর শুয়ে আছে এবং প্লেটগুলো মহাদেশ বহনের এই কাজটি করে আসছে কয়েক মিলিয়ন বছর ধরে। ব্যাপারটা এমন যেন এক মহাদেশ আরেক স্বজন মহাদেশের বাড়িতে ঘুরতে গিয়েছে প্লেটগুলোকে বাহন বানিয়ে। চলতি পথে এই প্লেটগুলো যখনই একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করেছে, পৃথিবীতে ঘটে গেছে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আর প্লেটগুলো বিচ্ছিন্ন হতেই জন্ম হয়েছে সমুদ্রের।দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল অবলম্বনে মাহফুজ রহমান