আপনি কি জানেন
এসপ্যারেন্তো কী?প্রায় ১০০ বছর আগে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে একটি কৃত্রিম ভাষার প্রচলন করা হয়। এই কৃত্রিম ভাষাটির নামই এসপ্যারেন্তো। পোলিশ চিকিৎসক লুদোভিচ এল জামেনহফ এটি তৈরি করেন। সাধারণত বিভিন্ন ইউরোপীয় ভাষার সংমিশ্রিত রূপ হচ্ছে এই এসপ্যারেন্তো। সহজিয়া ব্যাকরণের কারণে এই ভাষাটি পুরো ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এই ভাষাটিতে প্রায় ২০ লাখ মানুষ কথা বলে। এসপ্যারেন্তোতে কথা বলা বেশির ভাগ মানুষই মধ্য ও পূর্ব ইউরোপের বাসিন্দা।পৃথিবীর সবচেয়ে কথিত ভাষা কোনগুলো?আপনি কি জানেন আমাদের প্রাণের ভাষা বাংলা পৃথিবীর অন্যতম বৃহত্তম কথিত ভাষা? যে পরিমাণ মানুষ বাংলায় কথা বলে, সে দিক দিয়ে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা। পৃথিবীর বৃহত্তম কথিত ভাষা অবশ্য মান্দারিন। মোট তিনটি দেশের মানুষ এই মান্দারিন ভাষায় কথা বলে। দেশ তিনটি হলো চীন, তাইওয়ান ও সিঙ্গাপুর। বাংলার আগের দুটি অবস্থান স্প্যানিশ ও ইংরেজি ভাষার। স্প্যানিশ ভাষায় কথা বলে পুরো উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার মানুষ। এ ছাড়া স্পেন তো রয়েছেই। ইংরেজিতে কথা বলে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মানুষ। বাংলার পরপরই রয়েছে হিন্দি, পর্তুগিজ, রুশ, জাপানি ও জার্মান ভাষা।ভাষান্তর: তানজিলা ইউছুফজাই এ বুক অব অ্যানসারস অবলম্বনে