আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকার অধিবাসীদের আদি জন্মভূমি এশিয়া!রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, উত্তর আমেরিকার অনেক মানুষের আদি জন্মভূমি এশিয়া মহাদেশ। প্রায় ১২ হাজার বছর আগে এসব মানুষ সাইবেরিয়া থেকে উত্তর আমেরিকার আলাস্কায় চলে আসে। তাদের বংশধরেরা উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে যায়। তাদের কেউ কেউ দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশেও ছড়িয়ে পড়ে।তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে আবার ভিন্নমতও আছে। তাঁদের মতে, এসব মানুষ সাইবেরিয়া থেকে উত্তর আমেরিকায় প্রবেশ করেনি। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা হেঁটে অথবা নৌকায় কিংবা ভিন্ন কোনো উপায়ে উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে। তারা হয়তো সাইবেরিয়া থেকে আসা মানুষের আগে উত্তর আমেরিকায় পা রেখেছে। এশিয়া থেকে উত্তর আমেরিকায় প্রবেশের জন্য পথ হিসেবে তাদের অনেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে, আবার কেউ কেউ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকায় প্রবেশ করেছে।ভাষান্তর: তানজিলা ইউছুফজাইঅ্যা বুক অব অ্যানসারস অবলম্বনে