আপনি কি জানেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপকথার গল্প শুনে অন্যরকম এক কল্পনার জগতে বিচরণ করে শিশুরা। এই গল্পগুলো সাধারণত প্রজন্মান্তরে মানুষের মুখে মুখে ফেরে। এই গল্পগুলো একটি দেশের লোক সংস্কৃতিরও অংশ। সিন্ডারেলা, লিটিল রেড রাইডিং, স্লিপিং বিউটি প্রভৃতি বিখ্যাত রূপকথার গল্পগুলো আমরা প্রায় সকলেই জানি। এই গল্পগুলো সংগ্রহ করেছিলেন চার্লস পেরল নামের একজন বিখ্যাত ফরাসি লেখক। ১৭২৯ সালে এই গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল।এছাড়াও হ্যানজেল অ্যান্ড গ্রেটেল, স্নো হোয়াইট, সেভেন ডোয়ার্ফ, রামপেলসটিলটসস্কিন নামের আরও কয়েকটি বিখ্যাত রূপকথার গল্প সংগৃহীত হয়েছিল দুই জার্মান সহোদর জ্যাকব লুডউইগ ও কার্ল গ্রিমের পরিশ্রমে। তাদের সংগ্রহের এই রূপকথার গল্পগুলো ইংরেজিতে অনুবাদ হয় ১৮২৩ সালে। এরপরই এগুলোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বুক অব ফ্যাক্টস অবলম্বনে তানজিলা ইউছুফজাই