আপনি কি জানেন
বাঁ দিকে চালকের আসনপৃথিবীর বেশির ভাগ দেশেই গাড়িচালকের আসন ডান দিকে। তবে ৭০টি দেশে চালক বাঁ দিকে বসে গাড়ি চালান। এই দেশগুলো হলো—যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড প্রভৃতি। বাঁ দিকে গাড়ি চালানোর ধারণাটা এসেছে মূলত অতীতকালের অশ্বারোহণ থেকে। অতীতে অশ্বারোহীরা রাস্তার বাঁ দিক দিয়ে ঘোড়ায় চড়ে যাতায়াত করত। রাস্তার বাঁ দিক দিয়ে ঘোড়ায় চড়াটা সহজ ছিল। তা ছাড়া বেশির ভাগ মানুষ ডানহাতি হওয়ায় বাঁ দিক দিয়ে ঘোড়ায় চেপে ডান হাতে তলোয়ার বা অন্যান্য জিনিস ধরাটা সহজ হতো।গাড়িসংক্রান্ত কয়েকটি তথ্য ১৮৮৩ সালে পৃথিবীর প্রথম পেট্রলচালিত গাড়ি তৈরি হয় ফ্রান্সে।১৮৮৯ সালে মিনি পালমার নামের এক নারী প্রথম গাড়ি চালান। তিনি ইতিহাসের প্রথম নারীচালক।এর আগে ১৮৯২ সালে যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি তৈরি হয়, তবে সেটি পেট্রলচালিত ছিল না।১৮৯৬ সালে যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে।১৯০৩ সালে গাড়ি চালনার জন্য প্রথম চালক-লাইসেন্স ইস্যু করা শুরু হয় ফ্রান্সে। একই বছর যুক্তরাজ্যে গাড়ির নম্বর প্লেটের প্রচলন হয়। এ ছাড়া সে বছরই যুক্তরাষ্ট্রে গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া হয়।১৯০৭ সালে রোলস রয়েস কোম্পানি গাড়ি তৈরি শুরু করে।১৯০৮ সালে ফোর্ড কোম্পানি গাড়ির উৎপাদন শুরু করে।১৯৬৯ সালে সাবেক চেকোস্লোভাকিয়ায় গাড়ি চালানো ও চড়ার সময় সিটবেল্টের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। ‘বুক অব ফ্যাক্টস’ অবলম্বনে তানজিলা ইউছুফজাই