আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি সাহিত্যপ্রাচীনকালে ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজিতে কথা বলত না। সেখানে প্রচলিত ছিল কেলটিক ও লাতিনের একটি সংমিশ্রিত ভাষা। ৪০০ শতকে অ্যাংলো-স্যাক্সনরা জার্মানি থেকে এসে ব্রিটেনে বসতি স্থাপন শুরু করে। ৫৯৬ শতকে সেন্ট অগাস্টিন ব্রিটেনে প্রবেশ করেন, অগাস্টিন সেখানে কেবল খ্রিষ্টধর্মেরই প্রচলন করেননি, তিনি রোমান হরফে আজকের ইংরেজি লেখা প্রবর্তন করেন। এর পর থেকেই অ্যাংলো-স্যাক্সনরা রোমান হরফে লেখা শুরু করে। ইংরেজিতে লেখা প্রথম সাহিত্য ছিল উইডসিথ (Widsith) নামের একটি কবিতা। ইউরোপের অধিবাসীদের আচার-আচরণ ইত্যাদি নিয়ে রচিত হয়েছিল কবিতাটি।স্প্যানিশ সাহিত্যঅনেক আগে থেকেই স্পেন ছিল সাহিত্য ও শিল্পকলার পীঠস্থান। লাতিন, আরব ও ইহুদি সাহিত্যিকেরাই মূলত এখানে সাহিত্যচর্চা শুরু করেন। স্পেনের আদি সাহিত্য আরব, লাতিন ও হিব্রুর সংমিশ্রিত রূপ। ১১ শতকে স্পেনে খ্রিষ্ট সাম্রাজ্যের পত্তনের পর স্থানীয় অধিবাসীরা স্প্যানিশ সাহিত্যের প্রতিভু হিসেবে আবির্ভূত হয়। এই সময়ের স্প্যানিশ সাহিত্যের পুরোটাতেই রয়েছে উগ্র দেশাত্মবোধ ও খ্রিষ্টবাদ। কথিত রয়েছে, স্পেনের মধ্যাঞ্চলের মানুষের কথ্য রূপই আজকের আধুনিক স্প্যানিশ ভাষা ও সাহিত্য। ‘বুক অব ফ্যাক্টস’ অবলম্বনে তানজিলা ইউছুফজাই