আপনি কি জানেন
পরিবেশ সংরক্ষণ আইনখ্রিষ্টপূর্ব ২২০০ শতকে প্রাচীন চীনে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রথম অনুভূত হয়। সে সময়কার চৈনিক শাসক শান তাঁর পরিষদের একজনকে পরিবেশমন্ত্রী নিয়োগ করেন। সেই মন্ত্রীর নাম অবশ্য কোনো এক কারণে অজানাই থেকে গেছে। পরিবেশমন্ত্রীর কাজ ছিল শাসক শানের রাজ্যে নদী, গাছপালা থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় আইন তৈরি করা এবং এই আইন প্রয়োগে কার্যকর ব্যবস্থা নেওয়া। তবে শান কী কারণে কিংবা কোন পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় এ ব্যবস্থা করেছিলেন, তা অবশ্য ইতিহাসবিদদের কাছে অজানাই থেকে গেছে।জীববৈচিত্র্য সংরক্ষণএকটা সময় ছিল যখন সমাজের উচ্চশ্রেণীর মানুষ যেন নির্বিঘ্নে বন্য প্রাণী শিকার করতে পারে, সে লক্ষ্যে আইন করা হয়েছিল। অর্থাৎ, বড় লোকেরা যা খুশি শিকার করতে পারবে, কিন্তু সাধারণ মানুষ পারবে না। এ অবস্থার প্রথম পরিবর্তন হয় প্রাচীন চীনে। খ্রিষ্টপূর্ব একাদশ শতকে জো রাজবংশ তাদের রাজ্যে নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত ও আইন করে সবার জন্য শিকার নিষিদ্ধ ঘোষণা করে। জীববৈচিত্র্য সংরক্ষণে ওটাই ছিল প্রথম কোনো উদ্যোগ।