আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর বৃহত্তম শহরজাতিসংঘের জরিপ অনুযায়ী, জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম শহরগুলোর তালিকায় রয়েছে রাজধানী ঢাকার নাম। এ তালিকায় ঢাকার অবস্থান নবম। জাপানের রাজধানী টোকিও জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম শহর। শহরটির জনসংখ্যা তিন কোটি ৬৬ লাখ ৬৯ হাজার। জাতিসংঘের জরিপে পৃথিবীর বৃহত্তম যে দশটির শহরের নাম এসেছে, তাতে আয়তনের দিক দিয়ে বৃহত্তম শহর ৩৩ হাজার ৫৭৮ বর্গকিলোমিটার।এ তালিকায় থাকা অন্য শহরগুলো হচ্ছে: ব্রাজিলের সাও পাওলো, ভারতের মুম্বাই, কলকাতা, মেক্সিকো সিটি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, চীনের সাংহাই ও পাকিস্তানের করাচি।নাম পরিবর্তনবর্তমানের মুম্বাই শহরের নাম এককালে বোম্বে ছিল, এ কথা আমরা প্রায় সবাই জানি। ১৯৯৫ সালে ভারত সরকার বোম্বে শহরের নাম পরিবর্তন করে মুম্বাই করে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নাম এককালে ছিল বাটাভিয়া। নরওয়ের অসলোর নাম ছিল ক্রিস্টিয়ানা। ইস্তাম্বুল শহরের প্রাচীন নাম ছিল দুটি। প্রথমে ছিল কনস্ট্যানটিনোপল, এর পরে নাম পরিবর্তন করে করা হয় বাইজান্টিয়াম। সাবেক সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ শহর লেনিনগ্রাদের নাম ১৯৯১ সালে পরিবর্তন করে রাখা হয় সেন্ট পিটার্সবার্গ।