আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ডাকিনীবিদ্যার সর্বশেষ শাস্তি১৬৯২ সালের ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সালেম ও নিউ ইংল্যান্ডের বিভিন্ন স্থানে সাতজন নারী ও একজন পুরুষকে ডাকিনীবিদ্যা চর্চা করার জন্য ফাঁসিতে ঝোলানো হয়।যুক্তরাজ্যে সর্বশেষ শিরশ্ছেদ১৯৪৭ সালের ৯ এপ্রিল ৮০ বছর বয়সী সাইমন ফ্রেজার, লর্ড লোভাটকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতার জন্য লন্ডনের টাওয়ার হিলে শিরশ্ছেদ করা হয়।পুড়িয়ে মারা ক্যাথেরিন মরফি নামের এক নারী একটি মুদ্রা জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। ১৭৮৯ সালের ১৮ মার্চ লন্ডনের নিউগেটে তাঁকে প্রথমে শ্বাসরোধ করে মেরে তারপর পোড়ানো হয়!সর্বশেষ ডুয়েলযুক্তরাজ্যের সর্বশেষ ডুয়েল হয়েছিল সারের এগহ্যামে। ১৯৫২ সালের ১৯ অক্টোবর দুই ফরাসির মধ্যে: এমিল বার্থেলেমি ওই সম্মুখ লড়াইয়ে ফ্রেডরিক কর্নেটকে গুলি করে মারেন। বার্থেলেমে ওই হত্যা মামলা থেকে রেহাই পেলেও, ঠিক দুই বছর পরই অন্য আরেকজনকে হত্যার দায়ে তাঁকে ফাঁসিতে ঝুলতে হয়। সর্বশেষ জনসম্মুখে ফাঁসিসারাহ আন হজকিনসন নামের এক নারীকে বোমা মেরে হত্যা করেছিলেন মাইকেল ব্যারেট। সেই দায়ে ১৯৬৮ সালের ২৬ মে লন্ডনের নিউগেট জেলের বাইরে ব্যারেটকে জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো হয়। ব্যারেটের পেতে রাখা বোমায় সারাহ ছাড়ও নিহত হয় আরও বেশ কজন। ভাষান্তর: মোছাব্বের হোসেনসূত্র: ওয়ান্ডার ফ্যাক্টস