আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ-প্রযুক্তিপ্রাথমিক যুগের টেলিফোন প্রযুক্তিতে একটি টেলিফোনের সঙ্গে আরেকটির সংযোগ স্থাপন করা হতো তারের মাধ্যমে। এক এলাকার সঙ্গে আরেক এলাকার টেলিফোন সংযোগও দেওয়া হতো মাটির নিচ দিয়ে তার টেনে নিয়ে। একইভাবে এক মহাদেশের সঙ্গে আরেক মহাদেশের সংযুক্তিও ঘটত সাগরের তলদেশ দিয়ে তার টেনে নিয়ে। তবে পৃথিবীর সব জায়গার ভূমি একসমান না হওয়ার কারণে এই তার কখনোই সমান্তরালভাবে টেনে নিয়ে যাওয়া যেত না। সে কারণে টেলিফোনের সংযোগের ক্ষেত্রে নানা রকম বিঘ্ন ঘটত। পরে ইতালীয় বিজ্ঞানী মার্কোনি বেতার তরঙ্গের ব্যবহার আবিষ্কার করে টেলিযোগাযোগের ক্ষেত্রে একধরনের বিপ্লব সৃষ্টি করেন। তার পরও বেতার তরঙ্গ টেলিযোগাযোগকে পুরোপুরি নির্বিঘ্ন করতে পারেনি। পরবর্তী সময়ে স্যাটেলাইট-প্রযুক্তি টেলিযোগাযোগকে দিয়েছে ভিন্নমাত্রা।প্রতিটি স্যাটেলাইটই পৃথিবীর কর্কটক্রান্তি রেখা থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় স্থাপন করা হয় (৩৫ হাজার কিলোমিটার)। এ স্যাটেলাইটগুলো পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে একই গতিতে জায়গা পরিবর্তন করে থাকে। ফলে টেলিযোগাযোগ-তরঙ্গ থাকে নির্বিঘ্ন। পৃথিবী থেকে টেলিযোগাযোগ-তরঙ্গ প্রথমে স্যাটেলাইট গ্রহণ করে পরে তা আবার পৃথিবীতে ফেরত আসে। এভাবেই স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ কার্যক্রম পরিচালিত হয়। ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে তানজিলা ইউছুফজাই