আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নার পর আলু খেতে খুব সুস্বাদু। কিন্তু আপনি কি জানেন, এর পাতা ও এর সরু অংশে একধরনের বিষাক্ত পদার্থ থাকে? সোলানাইন নামের সেই বিষাক্ত পদার্থ মুখে গেলে মানুষের মৃত্যু হতে পারে। এর পাশাপাশি আলুর রং সবুজ হয়ে গেলে তাতে সোলানাইনের পরিমাণ অনেক বেড়ে যায়, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে।ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের বীজ থেকে রিসিন নামের একধরনের পদার্থ নিঃসরিত হয়। এই রিসিন সায়ানাইড কিংবা সাপের বিষের চেয়েও অধিক পরিমাণে বিষাক্ত। রিসিন মানুষের শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হতে পারে। পপি ফুলের রসে অপিয়াম নামের একধরনের পদার্থ থাকে, যা থেকে মরফিন তৈরি হয়। এই মরফিন অল্প পরিমাণে যেকোনো ব্যথানাশক ওষুধে প্রয়োগ করা হয়। তবে এই মরফিনের মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। মরফিনকে ক্ষতিকর মাদক হিসেবেও ব্যবহার করা হয়।সিগারেট বা যেকোনো তামাকজাতীয় দ্রব্যে নিকোটিন থাকে। এই নিকোটিন হলুদ রঙের একধরনের তৈলাক্ত পদার্থ। মাত্র ৫০ মিলিগ্রাম নিকোটিন যদি কোনো মানুষের শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো যায়, তাহলে তার মৃত্যু অবধারিত।