আপনি কি জানেন
ব্রিটিশ সরকার পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৮০ বছর বেঁচে থাকা একজন মানুষ তাঁর পুরো জীবনে প্রায় ৫০ টন খাবার খেয়ে থাকেন।শক্ত খাবারের মধ্যে মানুষ সবচেয়ে বেশি রুটি, ফল ও আলু খেয়ে থাকে। এর পরিমাণ যথাক্রমে তিন হাজার ২৬১, তিন হাজার ১৬৬ এবং দুই হাজার ৯৯১ কেজি।বার্গারের ইতিহাসবিশ্বব্যাপী জনপ্রিয় খাবার হলো বার্গার। ছেলে-বুড়ো সবার পছন্দের এই খাবারের পেছনের ইতিহাস খুবই চমকপ্রদ। জার্মানির হ্যামবুর্গ শহরে প্রথম এর প্রচলন হয়। সময়টা ১৮৮৯ সাল। হ্যামবুর্গ শহর থেকেই হ্যামবার্গার খাবারের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। যদিও শুরুতে খাবারটির নাম ছিল ‘হ্যামবার্গার স্টেক’ এ কারণে একে অনেকে শূকরের মাংসের সঙ্গেও এর যোগসূত্র খুঁজে পান, হ্যাম হচ্ছে আগুনে ঝলসানো শূকরের মাংস।ইতিহাসের কয়েকটি স্মরণীয় ভোজবছরের প্রথম দিনটি স্মরণীয় করে রাখার জন্য ১৮৫৩ সালে রিচার্ড ওয়েন নামের একজন অধ্যাপক এক ভোজের আয়োজন করেছিলেন। সেই অধ্যাপক ডাইনোসর বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। সে কারণেই বোধ হয় ওই ভোজে ডাইনোসরের বিশাল মডেলের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছিল।বার্গান্ডির ডিউক ১৪৫৪ সালে একটি চার দিনের ভোজসভার আয়োজন করেছিলেন। এই ভোজের সবচেয়ে দারুণ ব্যাপারটি ছিল, একটি বিশাল পাই (মাংস ও ফলের পুরে তৈরি পিঠা বিশেষ)। পাইটির আকার এত বড় ছিল যে এর মধ্যে ২৮ জন বাদ্যযন্ত্রী বসে বাজনা পরিবেশন করেছিলেন।ভাষান্তর: তানজিলা ইউসুফজাইসূত্র: ওয়ার্ল্ড অব ফ্যাক্টস