আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৪১ সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম ব্রাউনিগ প্রথমবারের মতো কৃত্রিম খনিজ পানির উদ্ভাবন করেন। তিনি সাধারণ পানির সঙ্গে স্বাস্থ্যকর খনিজ উপাদানের সংমিশ্রণ ঘটান। তিনি এই পানিকে ঠান্ডা করার জন্য ব্যবহার করতেন কার্বন ডাই-অক্সাইড।১৭৯২ সালে প্রথমবারের মতো স্বাস্থ্যকর খনিজ পানির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। জোসেফ স্কিউপি নামের এক ব্যক্তি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে লন্ডনে গিয়ে নিজের নামে খনিজ পানি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়েন। পরবর্তী সময়ে ‘স্কিউপি’ বিশ্বের অন্যতম সেরা কোমল পানীয়ের ব্র্যান্ডে পরিণত হয়।ফ্রান্সের প্রখ্যাত চিকিৎসক লুই পেরিয়ের একটি প্রতিষ্ঠানকে ‘পেরিয়ের’ ব্র্যান্ডের খনিজ পানি উৎপাদনের অনুমতি দেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত ওই খনিজ পানি পৃথিবীময় জনপ্রিয়তা অর্জন করে। ১৯৬০ সালে প্রকাশিত জেমস বন্ডের উপন্যাস ফর ইয়োর আই’স ওনলি-এর একটি অধ্যায়ে নায়ক জেমস বন্ড স্বাস্থ্যকর পানি হিসেবে ওই ব্র্যান্ডের পানি পান করার জন্য কাউকে পরামর্শ দিয়েছিলেন।পৃথিবীর মানুষ প্রতিবছর ১৫ হাজার কোটি লিটার খনিজ পানি কিনে পান করে। এই ১৫ হাজার কোটি লিটার পানি দিয়ে অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার উপযোগী প্রায় ৬০ হাজার সাঁতারের পুল তৈরি করা যাবে। পৃথিবীতে যুক্তরাজ্যের মানুষ সবচেয়ে বেশি বোতলজাত খনিজ পানি পান করে। এই পরিমাণ প্রায় ২০০ কোটি লিটার।ভাষান্তর: নাইর ইকবাল