আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সর্ববৃহৎ ব্যাঙের জাতকে গোলিয়াথ ফ্রগ হিসেবে অভিহিত করা হয়। এই গোলিয়াথ ব্যাঙ প্রায় ৮৭ দশমিক ৬৩ সেন্টিমিটার লম্বা এবং এর ওজন প্রায় চার কেজি। আফ্রিকা মহাদেশের একটি বড় অংশজুড়ে এই ‘দৈত্যকার’ গোলিয়াথ ব্যাঙের বসবাস।গাছে চড়ে বেড়ানো সর্ববৃহৎ ব্যাঙের নাম ‘হাইলা ভাস্তা’। এই হাইলা ভাস্তা জাতের ব্যাঙ হিসপানিওলা দ্বীপেই কেবল দেখতে পাওয়া যায়। এটি লম্বায় ১২ সেন্টিমিটার। এদের পায়ের তলায় আঠালো এক ধরনের পদার্থ রয়েছে, যা দিয়ে হাইলা ভাস্তা গাছের ডাল ও গুঁড়িতে সহজে বিচরণ করতে পারে।২০০৬ সালে প্রায় ২০টি নতুন জাতের ব্যাঙের সন্ধান পাওয়া যায়। এদের বেশির ভাগের সন্ধান মেলে ইন্দোনেশিয়ায়। এই জাতগুলোর মধ্যে সন্ধান পাওয়া যায় বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাঙের জাতের। ক্ষুদ্রতম এই ব্যাঙের জাত মাত্র ১৪ মিলিমিটার লম্বা।সাধারণত জলাশয়ের ব্যাঙ প্রতিবছর প্রায় ৩৫ হাজার ডিম ছাড়ে। তবে কিউবায় এক ধরনের বিষাক্ত ব্যাঙ দেখতে পাওয়া যায়, যারা বছরে মাত্র একটি ডিম পাড়ে।ভূপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট ওপরে ব্যাঙ বাস করতে পারে। হিমালয় পর্বতশৃঙ্গের এমনই এক উচ্চতায় ব্যাঙের বাস। ঠিক তেমনি কোনো একটি কয়লাখনির সাড়ে তিন হাজার ফুট নিচেও ব্যাঙের অস্তিত্ব দেখতে পাওয়া গেছে।দক্ষিণ ও মধ্য আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাঙের বাস। পশ্চিম কলম্বিয়ায় ‘অ্যালফেবিয়ান’ নামের এক জাতের ব্যাঙের অস্তিত্ব আছে, যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাঙ। একটি পূর্ণ বয়স্ক অ্যালফেবিয়ান ব্যাঙ যে পরিমাণ বিষ বহন করে, তা একই সঙ্গে এক হাজার মানুষের মৃত্যু ঘটাতে পারে।ভাষান্তর: নাইর ইকবালসূত্র: দি বুক অফ ফ্যাক্টস