আপনি কি জানেন
এম্পায়ার স্টেট বিল্ডিং নিউইয়র্কের সবচেয়ে উঁচু ভবন। শহরের ৩৩ ও ৩৪ স্ট্রিট মিলিয়ে এই সুউচ্চ ভবনটির অবস্থান। ওয়ালডর্ফ-এস্টোরিয়া হোটেলের জায়গায় নির্মিত এই ভবনটি ১৯৩১ সালে উদ্বোধন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হার্ভার্ড হুভার। একটি দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে রাজধানী ওয়াশিংটনে বসে বোতাম টিপে তিনি এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।১০২ তলাবিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি হতে সময় লেগেছে ৪১০ দিন। অর্থাৎ প্রতি সপ্তাহে এই ভবনটির সাড়ে চার তলার নির্মাণ সম্পন্ন করা হয়েছিল। এর পরের ৪০ বছর এম্পায়ার স্টেট বিল্ডিং ছিল কেবল যুক্তরাষ্ট্রেরই নয়, বিশ্বেরই সবচেয়ে উঁচু ভবন। ১৯৭১ সালে নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার নির্মিত হওয়ার পর এম্পায়ার দ্বিতীয় স্থানে চলে যায়। এম্পায়ার স্টেট বিল্ডিং সম্পর্কে আরও কিছু তথ্য:তিন হাজার ৪০০ জন শ্রমিক ৭০ লাখ ঘণ্টা কাজ করে এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করে।তিরিশের দশকে প্রায় চার কোটি ৯৪ লাখ আট হাজার ৯০০ ডলার খরচ করে নির্মিত হয় এম্পায়ার স্টেট বিল্ডিং। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মোট ওজন তিন লাখ ৩১ হাজার ১২২ টন। এর মধ্যে ভবনটির ইস্পাতের তৈরি ফ্রেমের ওজন ৫৪ হাজার ৪৩১ টন।এই ভবনে রয়েছে মোট ৭৩টি লিফট, প্রায় ৮০ কিলোমিটার রেডিয়েটর পাইপ এবং ১১৩ কিলোমিটার পানির পাইপ।ভবনটি নির্মিত হওয়ার প্রথম ১০ বছরে এর বজ্রনিরোধক দণ্ড ৬৮ বার ভয়াবহ বজ্রপাত ঠেকিয়েছে।ভাষান্তর:নাইর ইকবালসূত্র: দি বুক অফ ফ্যাক্টস