আপনি কি জানেন
বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি প্রথমবারের মতো মিকি মাউস কার্টুন নির্মাণ করে। এই প্রতিষ্ঠানটি কোনো ধরনের পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের আগেই কার্টুন বা অ্যানিমেটেড ছবি নির্মাণ করেছিল। স্নো হোয়াইট হলিউডে নির্মিত প্রথম ব্যবসাসফল অ্যানিমেটেড ছবি। এই ছবিটি প্রায় ১৮৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে। অ্যানিমেটেড ছবির নির্মাণব্যয় সব সময়ই বেশি। ১৯৩৭ সালে স্নো হোয়াইট ছবিটি বানাতে খরচ হয়েছিল ১ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার। সময়ের বিচারে তৎকালীন স্নো হোয়াইট ছিল সবচেয়ে বড় বাজেটের অ্যানিমেটেড ছবি। একই সময়ে নির্মিত সেভেন ডোয়ার্ফ ছবিটি নির্মাণ করতেও খরচ হয়েছিল একই পরিমাণ অর্থ। তবে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া টারজান ও ২০০৪ সালে নির্মিত পোলার এক্সপ্রেস নির্মাণে খরচ হয়েছিল স্নো হোয়াইট ও সেভেন ডয়ার্ফের চেয়ে ১০০ গুণ বেশি অর্থ।২০০৪ সালে মুক্তি পাওয়া শার্ক-২ বিশ্বের ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল অ্যানিমেটেড ছবি। এটি প্রায় ৯২০ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছিল। শার্ক-২-এর পাশাপাশি ফাইন্ডিং নেমো, দ্য লায়ন কিং ও দ্য ইনক্রিডেবলস হচ্ছে চলচ্চিত্রের ইতিহাসের তিনটি ব্যবসাসফল অ্যানিমেটেড ছবি।আজকের দিনেও জনপ্রিয় কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি প্রথম নির্মিত হয়েছিল ১৯৪০ সালে। তখন থেকে আজ পর্যন্ত এই কার্টুন চরিত্র দুটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এ ছাড়া মিকি মাউস ১৯২৮ সালে, পপাই ১৯৩৩ সালে ও ডোনাল্ড ডাক ১৯৩৪ সালে প্রথম নির্মিত হয়েছিল। অনুবাদ: তানজিলা ইউছুফজাইসূত্র: ওয়ার্ল্ড অব ফ্যাক্টস