আপনি কি জানেন
মজার খেলা মনোপলি আবিষ্কারের পেছনে একটি ঘটনা রয়েছে। এই খেলাটি ১৯৩৪ সালে আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একজন বেকার প্রকৌশলী। তাঁর নাম চার্লস ড্যারো। এই বেকার প্রকৌশলীর অনেক দিনের স্বপ্ন ছিল নিউ জার্সির আটলান্টা শহরে বেড়াতে যাওয়ার। কিন্তু অর্থের অভাবে তিনি তা পারছিলেন না। মনোপলির প্রথম সংস্করণে তিনি আটলান্টা শহরের বিভিন্ন জায়গার উল্লেখ রেখেছিলেন। এই খেলাটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে তিনি অচিরেই একজন ধনী ব্যক্তিত্বে পরিণত হন। এই একটি খেলা তৈরি করেই এত অর্থ উপার্জন করেন যে তিনি তাঁর বাকি জীবন ভ্রমণ করেই কাটিয়ে দেন।মনোপলি খুব তাড়াতাড়িই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত শহরগুলো ও বিভিন্ন অঞ্চলগুলো এ খেলাটির মধ্যে অন্তর্ভুক্ত হয়। স্থানের পাশাপাশি পৃথিবী বিখ্যাত সব টিভি সিরিজের চরিত্রগুলোও বর্তমানে মনোপলির অন্তর্ভুক্ত হয়েছে। যেমন, সিম্পসন, পার্কার ইত্যাদি।আরেকটি মজার তথ্য এখানে সন্নিবেশিত করা যেতে পারে। এক হিসাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানটি মনোপলি তৈরি করে, তারা এ জন্য যে কৃত্রিম ডলার ছাপায়, তার পরিমাণ নাকি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো ডলারের চেয়ে অনেক অনেক গুণ বেশি।পৃথিবীর অনেক দেশই মনোপলির নিজস্ব সংস্করণ তৈরি করেছে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিসর, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও হল্যান্ড।ভাষান্তর: ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনেতানজিলা ইউছুফজাই