আপনি কি জানেন
জনবহুল কোনো শহরের যানজট-সমস্যা নিরসনে এবং একসঙ্গে বহু মানুষের জন্য দ্রুতগামী ও নিরাপদ গণপরিবহনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের প্রায় সব বড় বড় শহরেই পাতালরেল বা মেট্রোরেলের প্রচলন হয়েছে।মাটির নিচ দিয়ে এ ধরনের ট্রেনের প্রথম প্রচলন হয় লন্ডন শহরে। ১৮৬৩ সালে বিশপ রোড, প্যাডিংটন ও ফারিংডন এলাকার মধ্যে মাটির নিচ দিয়ে বাষ্পীয় ইঞ্জিনের ট্রেন চালু হয়। ১৮৮৪ সালের মধ্যে পুরো লন্ডন শহরে পাতালরেল-ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়। ১৮৯০ সালে লন্ডন পাতালরেল-ব্যবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ ও বাষ্পীয় রেল ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক ইঞ্জিনের প্রচলন হয়।ভারতীয় উপমহাদেশে পাতালরেল-ব্যবস্থা প্রথম চালু হয় কলকাতা শহরে। ১৯৪৯ সালে কলকাতায় গণপরিবহন-সমস্যা সমাধানের লক্ষ্যে পাতালরেল স্থাপনের চিন্তাভাবনা শুরু হয়। কিন্তু সেই পরিকল্পনা ১৯৭২ সাল পর্যন্ত আলোর মুখ দেখেনি। ১৯৭২ সালে কলকাতার পাতালরেলের কাজ শুরু হয়। তবে মূল কাজ শুরু হতে হতে ১৯৭৮ সাল পর্যন্ত লেগে যায়। ১৯৮৪ সালে কলকাতায় পাতালরেলের একটি লাইন চালু হয়।পৃথিবীর সবচেয়ে বড় পাতালরেল-ব্যবস্থা লন্ডন শহরে, যা লন্ডন আন্ডারগ্রাউন্ড বা টিউব নামে পরিচিত। লন্ডন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, রাশিয়ার মস্কো, জাপানের টোকিও, ফ্রান্সের প্যারিসে পৃথিবীর বড় বড় পাতালরেল-ব্যবস্থা চালু আছে।পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম পাতালরেল-ব্যবস্থা মস্কোতে। এই শহরে প্রতিবছর ৩২০ কোটি মানুষ পাতালরেলকে গণপরিবহন হিসেবে ব্যবহার করে।সূত্র: ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনেভাষান্তর: তানজিলা ইউছুফজাই