আপনি তুমি রইলে দূরে: সঙ্গ নিঃসঙ্গতা ও রথীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য। অমিত প্রতিভাবান এই ব্যক্তিটি তাঁর অবদানের স্বীকৃতি এখনো পাননি বলে বইটির মুখবন্ধে আক্ষেপ করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়। এটি একটি গবেষণা গ্রন্থ। লেখক রবীন্দ্র ভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় একটি দীর্ঘ ও অনুসন্ধিৎসু প্রবন্ধের মাধ্যমে রথীন্দ্রনাথের জীবনের অাঁধারময় অধ্যায়সহ তাঁর জীবনের অন্তিম অধ্যায়টিতে আলো ফেলেছেন। এতে আরও স্থান পেয়েছে রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, মীরা চট্টোপাধ্যায় ও প্রাসঙ্গিক আরও কয়েকজনের অপ্রকাশিত বহু চিঠিপত্র। বইটি রথীন্দ্রনাথের কর্ম ও জীবনের আংশিক মূল্যায়ন। বৃহত্তর পরিসরে আরও গবেষণার দ্বার উন্মুক্ত করতে সহায়তা করতে পারে বইটি।
প্রচ্ছদ: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
প্রকাশক: দে’জ পাবলিশিং
৩৫৯ পৃষ্ঠা
দাম: ৮০০ টাকা