আফ্রিকান বিয়ে
ঐতিহ্যবাহী বিয়ে ক্রমেই হারিয়ে যাচ্ছে আফ্রিকান সমাজে। কিন্তু এখনো কিছু আফ্রিকান উপজাতি কঠোরভাবে পালন করছে পুরোনো রীতি। বিচিত্র সেই বিবাহরীতি নিয়ে লিখেছেন শুভ্র আহমেদবারবারমরক্কোর পাহাড়ি ভূমির ইমিলচিল গ্রামে হয়তো কোনো এক বিবাহ অনুষ্ঠানে ১২ বছরের কোনো বালিকাকে পছন্দ করলেন এক পাণিপ্রার্থী। যদি সেই বালিকার অভিভাবকেরা রাজি থাকেন, তাহলে শুরু হয় তাঁদের বিবাহপূর্ব প্রেম। এই প্রেম পরিণত হলে তাঁদের বিয়ের কাজ শুরু হয়। কোনো কুমারীর বিয়ের আগে মা তাঁর পায়ে মেহেদি মাখান, যা এই গ্রামের রীতি। আইট হাইডিড্ডো এলাকার লোকেরা বিশ্বাস করেন জিন অথবা শয়তানে। আশীর্বাদ আর কষ্টকর বিদায় জানানোর জন্য মা তাঁর কন্যার হাঁটুর নিচে এক চুম্বন আঁকেন। তারপর সবকিছু শেষে এক খচ্চরের পিঠে চেপে কন্যা তাঁর স্বামীর বাড়ি রওনা হয়।ওদাবেএই জাতির লোকেরা আত্মীয়ের মধ্যেই বিয়ে করে থাকেন। কোনো নারীকে যদি তাঁর দুই আত্মীয় পুরুষ পছন্দ করে থাকেন এবং এর মধ্যে যদি ওই নারী একজনকেই বিয়ে করেন তার পরও দ্বিতীয়জন তাঁর সঙ্গে থাকা-খাওয়া ও বিছানায় যাওয়ার অধিকার রাখেন। এখানে বিবাহযোগ্য পুরুষকে ওয়াল-দিবি বলা হয়।রাশাইদারাশাইদা হচ্ছে বেদুইন বণিক জাতি, যারা উট পালনের জন্য খ্যাত। মূলত সৌদি বংশোদ্ভূত এই জাতি বাণিজ্য ছাড়া নিজেদের এলাকায়ই থাকে এবং নিজেদের গোষ্ঠীর মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করে। বিয়ের দিনে অতিথিরা আসতে থাকেন। বর উটের পিঠে চেপে আসেন, সঙ্গী হিসেবে তাঁর একাধিক স্ত্রী আসেন অবগুণ্ঠন পরে। নববধূকে রাখা হয় কোনো নির্জন স্থানে।নেবেলেএই জাতির বিয়ে সম্পন্ন হয় তিন ধাপে এবং প্রায় বছরখানেক ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। এ কাজে তাঁরা লোবোলা নামের এক রকম চাল ব্যবহার করেন, যাকে বিয়ের চাল বলে। এই চাল তাঁরা ঋণ হিসেবে নেন, যা টাকা ও গৃহপালিত পশুর বিনিময়ে শোধ করেন। বিয়ের দুই সপ্তাহ আগে বিয়ের কনেকে শিক্ষা দেন অভিজ্ঞ কোনো নারী। বিয়ের উপযুক্ত লাজুক নেবেল-কন্যা তাঁর বিষাদগ্রস্ত দুই চোখ নিয়ে একটা কম্বল গায়ে জড়িয়ে অনুষ্ঠানে আসেন। এই কম্বল এরপর যেকোনো উৎসব-অনুষ্ঠানে তিনি পরিধান করেন। সেই কনে এরপর কোনো এক আত্মীয়ের সদ্য চিত্রিত বাড়ির আঙ্গিনায় ছাতা মাথায় হাজির হন। সেখানে অবস্থান করেন নির্দিষ্ট সময়। সব শেষে একজন নেবেল নারী তাঁর প্রথম সন্তানের জন্মদানের মাধ্যমে তৃতীয় ধাপ শেষ করে বিয়ের উপযুক্ত হন।সোয়াহিলিসোয়াহিলির নারীদের বিবাহপ্রক্রিয়া দীর্ঘ এবং তা ইসলাম অনুশাসিত। বিবাহযোগ্য নারীকে নানা প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করতে হয়। তাঁর শরীরের ঘাড়ের নিচ থেকে সব চুল ফেলে দেওয়া হয়। নারিকেল তেল ও চন্দন কাঠ দিয়ে তাঁর শরীরকে সুগন্ধী করা হয়। এরপর মেহেদি দিয়ে তাঁর হাত-পায়ে অলংকরণ করা হয়। কন্যাকে একজন বয়স্ক নারী বিয়ে সম্পর্কিত নানা রকম শিক্ষা দেন। এমনকি তাঁরা নব্য বিবাহিতের বিছানার কাছেও অপেক্ষা করেন, বিবাহিত জীবনকে বোঝার জন্য। বিয়ের দিনে বর ঘোড়ায় চড়ে কন্যার কাছে আসেন। বেশির ভাগ ক্ষেত্রেই বর হয়তো সেদিনই জীবনে প্রথম কনের মুখ দেখেন। এ সময় তিনি কনের জন্য স্বর্ণ বা প্রবালের তৈরি হার নিয়ে আসেন। বিয়ে অনুষ্ঠানের পুরোটা সময় পুরুষেরা মসজিদেই থাকেন। হিম্বাকুঁড়ের নির্জন অন্ধকারে এক মা বিয়ের জন্য তৈরি চামড়ার আচ্ছাদন নিজের মাথা থেকে বিবাহ উপযুক্ত কন্যার মাথায় পরিয়ে দেন। একে একোরি বলে। গরুর কান আর শিঙের আকৃতি দেওয়া এই একোরিতে কনের মুখমণ্ডল ঢেকে যায়। তারপর ধর্মমতে কনের বর তাঁকে নিয়ে পালিয়ে যাবেন। এরা উত্তর-পশ্চিম নামিবিয়ার কাওকোভলেদ এলাকায় দলবেঁধে গরু পালন করে। মাসাইদক্ষিণ কেনিয়ায় বসবাস মাসাই জাতির। বিয়ের দিনে মাসাই-কন্যারা অনেক কাঁদেন আর দুঃখ ভারাক্রান্ত থাকেন। তাঁর বিদায়ের পর্বে কনের বাবা কনের মাথায় ও বুকে দুধ ছিটান। আর বলেন, ‘ঈশ্বর তোমাকে অনেক সন্তান উপহার দেবেন।’ কনে যখন চলে যেতে থাকেন, তখন পরিবারের সবাই তাঁকে পেছন ফিরতে নিষেধ করেন। মাসাইরা বিশ্বাস করে, যদি কেউ এই সময়ে পেছনে তাকায় তাহলে সে পাথর হয়ে যাবে। যে ঘোড়ায় কন্যা চড়েন, তার চালক অর্থাৎ স্বামী কখনোই থামেন না, প্রয়োজনে গাছ কেটে জঙ্গল দূর করে এমনকি ঝড় হলেও এই চলা তিনি থামান না। এরপর স্বামীর বাড়ি এলে সবাই কনেকে ভৎর্সনা করে বলে, ‘তুমি অনেক খাটো আর বামনদের মতো তোমার পা বাঁকা।’ এরপর তাঁরা মাসাইয়ের ভাষায় চিৎকার করেন। কনের মাথায় গোবর মেখে দেন। এগুলো আসলে পরীক্ষা, কনে কষ্ট সহিষ্ণু হয়ে তাঁর স্বামীর সংসার রক্ষা করে যাবেন।