আবদুল মান্নান সৈয়দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা শ্রাবণশ্রাবণমাসে জন্ম হয়েছিল আমার, শ্রাবণমাসেই মৃত্যু হলো।মৃত্যুর পরে যে-শহরে গেলাম, সেখানে বেশি ভিড়-টিড় নেই।একদিন একা একা ঘুরে বেড়াচ্ছি, দেখি একটি মেয়ে নামছে।তাকিয়ে দেখে আমি তো অবাক—সোনালি না?সোনালি ঝর্ঝর করে হাসল।বলল—কোলরিজ, দূর থেকেই চিনেছি তোমাকে।তারপর আমরা একটা সবুজ মাঠে হাত-ধরাধরি করে বসলাম।কথা আর ফুরোয় না আমাদের।নীল সন্ধ্যাবেলা ঘনিয়ে আসছে যখন, আমরা উঠলাম।একটা ছোট বাড়ির সামনে এলাম।বললাম—আমরা থাকতে চাই এই বাড়িতে।বাড়িওয়ালা বললেন—থাকুন-না যদ্দিন ইচ্ছে—ভালোবাসা কমে গেলেই কিন্তু চলে যেতে হবে।সোনালি বলল—দূর, তা হয় নাকি?আমি বললাম—অসম্ভব, সে কোনোদিন হবে না।সোনালি রোজ বেরোনোর সময় বলত—আমাকে একটু আদর করলে না?আমি রোজ বাইরে থেকে ফিরে এসে বলতাম—একটু আদর চাই আগে।*এম্নিভাবে দিন কেটে যাচ্ছিল আমাদের।—একদিন রাস্তায় বেরিয়ে দেখি একটি মেয়ে পাশ কাটিয়ে যাবার সময়আড়চোখে দেখছে তো দেখছেই আমাকে।আমি চমকে গেলাম—আরে, ডালিয়া! তুমি এখানে!ডালিয়া বলল—চিনেছেন তাহলে?বললাম—চলো, চলো, বসা যাক কোথাও।আমরা একটা নির্জন রেস্তোরাঁয় গিয়ে বসলাম।ডালিয়া বলল—দেখা হলো তাহলে!আপনি তো কোনোদিন আমলই দেননি আমাকে।আমি বললাম—সে-সব মনে রেখো না। একদম বোকা ছিলাম তো!কত গল্প করলাম আমরা।বেশ রাত হয়ে গেল ফিরতে ফিরতে।কিরকম অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম।আনমনে বাড়ির কাছে এসে দেখি, সে কী!এখানে তো বাড়িঘরের চিহ্ন নেই কোনো।সোনালি কোথায় গেল? সোনালি কোথায়?—ফাঁকা রাস্তায় আমি অজ্ঞাতসারে চিৎকার করে উঠলাম।সেই থেকে আমি খুঁজে বেড়াচ্ছি ওকে।যাকে দেখি তাকেই বলি—আচ্ছা, আমার সোনালিকে দেখেছেন ভাই?সে-ই বলে—না তো। সোনালি কে?তারপর থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়।যদি কোনোদিন দেখা হয়ে যায়! যদি আবার...আমি যা হইনি, তাইআমি যা হইনি তাই, বিধিগুণে পারতাম যা হতে—তেমনি একজন হয়ে ভেসে এসেছিস খরস্রোতে।এত আত্মমগ্ন আর সমুদ্র-গভীর এমনদেখিনি শহরে এই—কাচ-স্বচ্ছ, গোপন, নির্জন।এত সাবলীল তুই, অথচ এমন আনমনা!আসলে তুই-ই আমার জীবনের অরব সাধনা।যতই-না সাজিস মানবী তুই সালোয়ার-কামিজে,জানি: আমার জন্যেই স্বর্গ থেকে এসেছিস নিজে।কিন্তু এলি এতদিনে? অবেলায়?—এইসব ভাবি—তা হোক। তোরই কাছে আছে আমার স্বর্গের চাবি।চাবিটা আমাকে দিবি?—ঢুকতাম তাহলে নির্জনে,আত্মলোপে, রাত্রিনীলে, ফুলে, স্বপ্নে, বিবিক্ত গোপনে \