আবদুল মান্নান সৈয়দ-এর অপ্রকাশিত কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পথসাক্ষাৎকার নিয়েছিলাম এক বর্ষীয়সী শিল্পীর।দেশের বাইরের। নজরুল-সংগীতশিল্পী তিনি।সুন্দরী। ব্যক্তিত্বশালিনী।এত ভাল লাগল তাঁর সংস্পর্শতাঁকে এমন সৎ আন্তরিক শিল্পনিবেদিত মনে হলো যে,সাক্ষাৎকার শেষে আমি তাঁকে ব্যক্তিগত দু-একটা কথা বললাম। পরামর্শ চাইলাম। বললাম:আমিও একজন শিল্পী, তবে সুরের নয়—রাণীর।আমার কী আচরণীয়, তাঁর কাছে জানতে চাইলাম।তিনি কয়েকটি কথা বললেন সহূদয় আন্তরিকতায়।প্রশ্ন করলেন: আপনি কাকে শ্রেষ্ঠ মানুষ বলে মনে করেন?আমি বললাম: হযরত মুহম্মদ (সা.)-কে। জবাব ছিল তাঁর: তবে তাকে অনুসরণ করুন, তাঁর কর্মকাণ্ডকে। রসুল (সা.) ছিলেন প্রেরিত পুরুষ,আক্ষরিক অর্থে আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় বান্দা,আমি তাঁর কি অনুসরণ করব?না, তারপরও তো রসুল (সা.) বারবার বলেছেন,‘আমি তোমাদের মতোই মানুষ।’তার মানে, তাঁকে অনুসরণ করা অসম্ভব নয়।তবে তাঁর তো অনেক রকম গুণ।তিনি যে-পথে গেছেনতার একটি পথে খানিকদূর যেতেই মনে হলো এ রাস্তাটার দুপাশে হিজল আর জারুলগাছ দাঁড়িয়ে আছে সারা পথ আস্তীর্ণ হয়ে আছে।হিজল আর জারুলের সোনালি বেগুনি ফুলে ফুলে।১১ এপ্রিল ২০০৫ঝিলিকতুমি যে আমার কে মাঝে মাঝে ভাবি। আজ ভোরে মনে হলো তুমি অপূর্ণতা, তুমি অসম্পূর্ণতা।ঝিলিক, তুমি আমার অসম্পূর্ণতা।যখন পুরোটা পাই না, তখনই তৃষ্ণা জেগে থাকে।তৃষ্ণা যখন পায় তখনই মানুষ নিজেই খোঁজে পানির গেলাশ।গোলাকার সেই প্রয়োজন ফুরোয় না কোনো দিন।মাঝে মাঝে দু-এক সময়ে ডায়েরির পৃষ্ঠায় দু-এক টুকরো লিখিনি কখনো, তা নয়। সে-সব হারিয়েছে কোথায়! তুমি এই চিঠি লিখিয়ে নিলে একটি সুসংবদ্ধতায়। যদিও জীবন কি সুসংবদ্ধ হলো আমার? কিরকম অসংলগ্নই থেকে গেল।তুমি এসেছ সেই জোড়াতালি মেরামত করার জন্যে।কেন এত সব জ্ঞানী-গুণী মানুষ থাকতে এই একাকী মানুষটিকে খুঁজে নিলে জানিনে।আমি তো ঈশ্বর মানিনে।কিন্তু কোথায় দেখি একটা ঐশ্বরিক বা প্রাকৃতিক ঘটনা।তুমি তা-ই।৫ সেপ্টেম্বর ২০০৮