আবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিয়

এই ধ্বংসধারা—
তোমার গর্ভনিহিত
নন্দনছায়ায়
জীবন আমার;
শবকুসুমের সমাহার।
অন্ধকারে আস্তীর্ণ
ওই আলোপাহাড়ের পথ
কালকুয়াশায় ধসে পড়ে
ভারসাম্য যত,
রৌদ্র অথবা মেঘের বিথারই
শ্বাসশীল
মৃতের মৌসুমে।
বেঁচে থাকা এখন শুধু
অনাঘ্রাত দাবদাহ...