আবির্ভাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ে পাহাড়ে পথ কেটেহাওয়ায় সে রাখে তার পদচিহ্ন,ইগলের কাছে সে উড়তে শেখেআর নৈঃশব্দ তাকে দেয় আশ্রয়।কখনোই সে টুঁ-শব্দটিও করেনি ঠান্ডায়কখনোই সে টুঁ-শব্দটিও করেনি ক্লান্তিতে,গরিবেরা টের পায় তার এগিয়ে চলাআর অন্ধের মতো তার পিছু নেয়।ওড়ো, ওড়ো, পালাও,এখানে, ওখানে, সবখানে,ওড়ো, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে,ওড়ো, ওড়ো, পালাও।সোনালি নখের শকুনেরাতার মাথার ওপর বাজি ধরেছে।ক্ষমতাবানের ক্রোধতাকে ক্রুশবিদ্ধ করেছে।বিদ্রোহের সন্তানতার পেছনে কাতারে কাতারে লোক,জীবনকে সঁপে দিয়েছে সেআর ওরা তাকে মেরে ফেলতে চায়।ওড়ো, ওড়ো, পালাও,এখানে, ওখানে, সবখানে,ওড়ো, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে,ওড়ো, ওড়ো, পালাও।—১৯৬৭স্প্যানিশ থেকে তরজমা: রফিক-উম-মুনীর চৌধুরী