আবু তালেব মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিস্ত্রি (গ্রেড ওয়ান), সৈয়দপুর রেলওয়ে কারখানাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরের কামারশালায় এক যন্ত্র আবিষ্কার করেছেন মিস্ত্রি আবু তালেব মিয়া। রেলযানের বগির ভারসাম্য রক্ষায় যে ইলেকট্রিক্যাল সিপ্রং ব্যবহার করা হয় তা পৃথক করার এ যন্ত্র আবিষ্কারের ফলে শ্রমিকেরা এখন ঝুঁকিমুক্ত পরিবেশে কাজ করতে পারবেন। এ ছাড়া ওই যন্ত্র দিয়ে দুই ঘণ্টার স্থলে মাত্র দুই মিনিটে একটি করে স্প্রিং সংযোগকারী পৃথক করা সম্ভব হচ্ছে। আবু তালেব মিয়ার সাক্ষাত্কার নিয়েছেন এম আর আলম কেন মনে হলো এমন একটি যন্ত্র আবিষ্কার করতে হবে?আসলে সিপ্রং আলাদা করতে শ্রমিকদের অনেক ঘাম ঝরাতে দেখেছি। এর ওপর বর্তমানে কারখানায় লোকবল-সংকট চলছে। ফলে শ্রমিকের কষ্ট লাঘব এবং শ্রমঘণ্টা বাঁচাতেই এমন একটি যন্ত্রাংশ তৈরির স্বপ্ন দেখতে থাকি। যন্ত্রটি উদ্ভাবনে কোনো নকশা তৈরি করেছিলেন কি?নকশা অনুযায়ী কাজ করেন প্রকৌশলীরা। আমি তো সাধারণ শ্রমিক। মূলত নকশাটি ছিল আমার অন্তরে। কল্পনার ওই নকশাটি আমি হূদয়ে এঁকে নিই। সে অনুযায়ী এর বাস্তবায়ন ঘটাতে থাকি। আমার কারখানার কর্মকর্তা আমাকে বলেছিলেন, উত্পাদন বাড়াতে হবে। অথচ আমাদের কারখানায় ২১৭ জনের স্থলে আছেন মাত্র ৬৯ জন শ্রমিক। তাই উত্পাদন বাড়াতে যন্ত্র ব্যবহারের বিকল্প নেই। সে জন্যই সিপ্রং সংযোগ বিচ্ছিন্নকারী এ যন্ত্রটি আবিষ্কারে ঝুঁকে পড়ি।কীভাবে সাফল্য এল?দুই বছর এ নিয়ে নিরন্তর গবেষণা করার পর সাফল্য পেয়েছি। গত ডিসেম্বর মাসজুড়ে এটি পরীক্ষা করা হয়েছে। সন্তোষজনক ফলের কারণে গত জানুয়ারি মাস থেকে কর্তৃপক্ষ যন্ত্রটি ব্যবহারে অনুমতি দিয়েছে। ভবিষ্যত্ পরিকল্পনা কী?ভবিষ্যতে কাজ সহজ করতে আরও নতুন নতুন যন্ত্রাংশ তৈরির স্বপ্ন দেখছি। দেশের প্রতি ভালোবাসা থাকলে অনেক কাজ করা সম্ভব। আর এই যন্ত্রাংশ উদ্ভাবন কেবল আমার একক কৃতিত্ব নয়, এর কৃতিত্ব সৈয়দপুর রেলওয়ে কারখানার সব কর্মকর্তা-শ্রমিকের।