আমাদের জার্নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক বছর ধরে আছি ইনসমনিয়ায়।
আর তুমি রিকশায় যেতে যেতে ঘুমিয়ে পড়ো,
কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ো,
সঙ্গম করতে করতে ঘুমিয়ে পড়ো।
আর আমার পাশ দিয়ে অবিরাম ছুটে চলেছে একটা অতনু ঘোড়া।
ধূলি উড়িয়ে কোথায় চলেছে সে?
কী অদ্ভুত জার্নি আমাদের—হে সড়ক হে ছায়ামূর্তি!