প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার একটি স্বপ্ন আছে যে একদিন, জর্জিয়ার লাল পাহাড়ে, সাবেক দাসের সন্তান আর সাবেক দাস-মালিকের সন্তান একসঙ্গে বসতে সক্ষম হবে ভ্রাতৃত্বের আসনে।‘আমার একটি স্বপ্ন আছে যে একদিন, এমনকি মিসিসিপি স্টেটে—যেটি ছটফট করছে অবিচারের উত্তাপে, যেটি ছটফট করছে নিষ্পেষণের উত্তাপে—সেটিও পাল্টে গিয়ে হয়ে উঠবে মুক্তি আর ন্যায়ের মরূদ্যান।‘আমার একটি স্বপ্ন আছে যে আমার ছোট চারটি সন্তান একদিন এমন একটি জাতির মধ্যে বসবাস করবে, যেখানে গাত্রবর্ণ দিয়ে আর তাদের বিচার করা হবে না, করা হবে চরিত্রগুণ দিয়ে...‘আজকে আমার একটি স্বপ্ন আছে।’—মার্টিন লুথার কিং জুনিয়র, ২৮ আগস্ট ১৯৬৩