আমার দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ শ্যামল এই দেশটি
আমার মাতৃভূমি,
সোনার মতো এমন দেশ
কোথায় পাবে তুমি!
বারো মাসে তের পার্বণ
সারা বছর ধরে
সোনার ফসল ফলায় কৃষক
ফসলি মাঠ ভরে।
বৈঠা হাতে মাঝি আহা
গায় যে মধুর গান
শুনে আমার বুকের ভেতর
যায় জুড়িয়ে প্রাণ।
ষষ্ঠ শ্রেণি
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।