আমার বিরুদ্ধে আমিই দাঁড়াব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমরা অকারণ আমার ডাঁটাখেত উপড়ে ফেলছ, ভাতের থালা উপুড় করছদেখবে সময় হলে আমার বিরুদ্ধে আমিই দাঁড়াব।আমিই ভেঙে ফেলব আমার এই চেনা মূর্তি, ছিঁড়ে ফেলব আমার লেবাস, জলে ভাসিয়ে দেবএইসব জঞ্জাল,আমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আমি এতদিনধরে প্রস্তুত হচ্ছি;আজ যা দেখছ তার কিছুই তখন থাকবে না, জলদস্যুদেরমতো লম্বা কালো কোর্তা পরে আমি তোমাদেরসামনে এসে দাঁড়াব।আমার মুখে কোনো শিশিরের গন্ধ পাবে না, হাতেবৃষ্টির ফোঁটা দেখবে না,দেখবে কোমরে কিরিচ ঝোলানো, আঙুলগুলোহিংস্র থাবা,দেখবে খররৌদ্রে টিনের চালের উপর দিয়েখট খট শব্দে আমি হেঁটে যাচ্ছি।তোমরা অকারণ আমার পেছনে সময় নষ্ট করছ, গলাফাটাচ্ছ,যখন দরকার হবে দেখবে আমিই আমারবিরুদ্ধে কীভাবে দাঁড়াই, কীভাবে নিক্ষেপ করি বিষাক্ত তীর, ছেদন করি কাণ্ডমূল, এত তীব্র বিষমাখা তীর তোমরা কোথায় পাবে?তোমরা না বললেও আমার বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে, এই মিথ্যা ইমেজ ফিমেজ ভেঙে ফেলতে হবে, বাতাসেউড়িয়ে দিতে হবে এইসব অশ্রুবিন্দু;আমার বিরুদ্ধে দাঁড়াতে না পারলে পা আর শক্ত হলো কোথায়? সেই বিদ্যাটাই আয়ত্ত করছি আমি।এক জলচর প্রাণীর আত্মকথাএ রকম কত গ্রীষ্ম আমি অপেক্ষা করে কাটালাম, সেইসাত আকাশের বৃষ্টি দেখব,ঘুঙুর-পরা কিশোরীর মতো নাচতে নাচতেবৃষ্টি নামবে আমাদের উঠানে,সেই জলক্রীড়ার স্বপ্নে বিভোর হয়ে আমি গ্রীষ্মেরপর গ্রীষ্ম কাটালাম।সেই কবে জল থেকে তুলে এনেছে আমাকে, আমিজলচর প্রাণী,সহস্র বছর মাছের পেটে ছিলাম,আজ এই শুষ্ক ডাঙায় ছটফট করি,তৃষ্ণায় মরে যাই;রোদে রোদে আমার পালক পুড়ে গেছে, শরীরেএকটু লবণ নেই, ডাইহাইড্রেশন,বর্ষার একটি ভরা বিলে লাফিয়ে পড়ার জন্যকত দিন থেকে আমি উন্মুখ হয়ে আছি।এ রকম কত কোটি কোটি গ্রীষ্ম আর আমাকেঅপেক্ষা করতে হবে,জল আমার মাতৃগৃহ,এই ডাঙায় দহনে অগ্নিতে কেমন করেস্থির থাকি?