আমার মৃত্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মৃত্যুতে জানি একটি পাতাওখসে পড়বে না পৃথিবীর কোনো গাছ থেকেএকটি পোকাও তার পাখা নাড়া থামাবে নাসামান্য শোকেআমার জীবন মহা সময়ের অগোচরঅর্থহীন ক্ষণনিরানন্দ নিরানন্দ...নিরর্থকজীবন যাপন।অথচ নিজেকে নিজে কী প্রচণ্ড ভালোবাসি!আকাশ নক্ষত্র মহাসমুদ্র সাধ্যহীনউপমায়অতলান্ত অসীমতা ধরে না ব্রহ্মাণ্ড তারদোর্দণ্ড ব্রহ্মত্বে, তবুকী হীনতায় বেঁচে আছি সারাক্ষণ...আহা!আমার মৃত্যুতে এক ফোঁটা বৃষ্টিও থামবে না ধারাপাত থেকে।সময়ের অগোচর প্রতি পল অনুপলে সামান্য জীবনঅতলান্ত অনুষঙ্গে নেহাত শিশির ফোঁটাতবু কী বিশাল!নিমেষে আলোকবর্ষ লাফিয়ে পেরোতে চায়সমস্ত সূর্যেরঅকল্প উজ্জ্বলতাকে শুষে নিয়ে স্থিরআমিই পৃথিবী, এই চাঁদ-সূর্য, নক্ষত্র বাতাসআমার মৃত্যুতে সব ধ্বংস হয়ে যাবেযত দিন বেঁচে আছিপৃথিবীতে আমিই একমাত্র সত্যতার চেয়ে বড় সত্য নেই।